ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

খেলাপি ঋণের মামলায় জটিলতা কাটাতে রোডম্যাপ তৈরি করছে অর্থ মন্ত্রণালয়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ১২:১৮:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ১২:১৮:৪৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৮ বার পঠিত
খেলাপি ঋণের মামলায় জটিলতা কাটাতে রোডম্যাপ তৈরি করছে অর্থ মন্ত্রণালয় সংগৃহীত ছবি

বাংলাদেশে খেলাপি ঋণের মামলায় অচলাবস্থায় আটকে আছে ৩৮ হাজার কোটি টাকারও বেশি। মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য অর্থ মন্ত্রণালয় বিশেষ মনিটরিং ব্যবস্থার আওতায় একটি কার্যকর রোডম্যাপ তৈরির পরিকল্পনা করছে। এ লক্ষ্যে অর্থ উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা চলছে।
 

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) ইতোমধ্যেই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এমডি ও সিইওদের নির্দেশনা দিয়েছে এবং চার দফা বৈঠক সম্পন্ন করেছে। মন্ত্রণালয়ের ধারণা, দীর্ঘসূত্রতা ও আইনি জটিলতার কারণে হাজার হাজার কোটি টাকা আটকে আছে। বর্তমানে সাড়ে ছয় হাজারের বেশি খেলাপি ঋণ মামলা বিচারাধীন, যার মধ্যে সাড়ে চার হাজারেরও বেশি সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের।
 

এফআইডির সচিব নাজমা মোবারেক বলেন, “আমরা খতিয়ে দেখছি কেন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হচ্ছে না। প্রয়োজনে উচ্চ আদালতে রিটের ক্ষেত্রে অগ্রিম অর্থ জমা দেওয়ার বিধান রাখা যেতে পারে। এতে খেলাপিদের রিটের প্রবণতা কমবে এবং কিছু অর্থও আদায় সম্ভব হবে।”
 

তথ্যমতে, শীর্ষ ১০০ ঋণখেলাপির মামলার মধ্যে শুধু জনতা ব্যাংকের ১০ মামলায় খেলাপি ঋণের পরিমাণ ১৫ হাজার ১৫১ কোটি টাকা। সোনালী ব্যাংকের ১০ মামলায় ৫ হাজার ৬৭৬ কোটি এবং অগ্রণী ব্যাংকের ১০ মামলায় প্রায় ৩ হাজার ৯৮০ কোটি টাকার ঋণ আটকে আছে। এ ছাড়া সাধারণ বীমা করপোরেশন, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক, কৃষি ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিপুল অঙ্কের ঋণ মামলায় ঝুলে আছে।
 

বৈঠকের পর্যবেক্ষণে দেখা গেছে, অর্থঋণ আদালতের রায় হওয়ার পর খেলাপিরা উচ্চ আদালতে রিট করে মামলাগুলো দীর্ঘায়িত করছেন, যদিও আইন অনুযায়ী এ ধরনের রিট করার সুযোগ নেই। অনেক মামলার বিপরীতে একাধিক রিট হওয়ায় নিষ্পত্তির প্রক্রিয়া আরও জটিল হচ্ছে।
 

বেসিক ব্যাংকের এমডি মো. কামরুজ্জামান খান বলেন, “এফআইডি যখন মনিটরিংয়ের দায়িত্ব নেয়, তখন আমাদের কাজ সহজ হয়। কারণ স্বতন্ত্রভাবে সিদ্ধান্ত নিতে গেলে অনুমোদন নিতে হয়, কিন্তু কেন্দ্রীয় নির্দেশনা পেলে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়।”
 

সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, মাহিন এন্টারপ্রাইজ (১২৫১ কোটি টাকা), এফএমসি ডকইয়ার্ড (১১৭৫ কোটি), গ্লাক্সি সুয়েটার অ্যান্ড ইয়ার্ন ডায়িং (১১৪৬ কোটি), রিমেক্স ফুটওয়্যার (১০৮৪ কোটি), প্যাসিফিক বাংলাদেশ টেলিকম (১০৭১ কোটি) এবং মেরিন ভেজিটেবল অয়েল লিমিটেড (১০৫৭ কোটি টাকা) দেশের শীর্ষ খেলাপিদের মধ্যে রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।