ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

‘রেড লাইন’ পার করবেন না: ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি আমিরাতের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ১১:৩৮:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ১১:৩৮:২৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৩ বার পঠিত
‘রেড লাইন’ পার করবেন না: ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি আমিরাতের ছবি: সংগৃহীত
ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি স্পষ্ট করে জানিয়েছে, পশ্চিম তীর দখলের যেকোনো পদক্ষেপ আব্রাহাম চুক্তির মূল চেতনা ধ্বংস করবে এবং এটি আমিরাতের কাছে একটি ‘রেড লাইন’। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমেই ইসরায়েল ও আমিরাতের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হয়েছিল।
 
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতের জ্যেষ্ঠ কূটনীতিক লানা নুসাইবেহ সতর্ক করেছেন, পশ্চিম তীর দখল ইসরায়েল-ফিলিস্তিন দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে শেষ করে দেবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ আমিরাতের এ অবস্থানকে স্বাগত জানিয়েছে। তবে এ বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার কোনো মন্তব্য করেনি।
 
এই সতর্কবার্তা আসে ইসরায়েলের ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ পশ্চিম তীরের বড় অংশ দখলের প্রস্তাব দেওয়ার পর। তার প্রস্তাব অনুযায়ী, পশ্চিম তীরের প্রায় ৮২ শতাংশ এলাকা ইসরায়েলি সার্বভৌমত্বের আওতায় আনা হবে এবং বাকি ১৮ শতাংশ ছয়টি ফিলিস্তিনি শহরের আশপাশের ছোট ছোট এলাকায় সীমাবদ্ধ থাকবে।
 
বিবিসি জানায়, ১৯৬৭ সালের যুদ্ধের পর ইসরায়েল পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে প্রায় ১৬০টি বসতি গড়ে তুলেছে, যেখানে বসবাস করছে সাত লাখেরও বেশি ইহুদি। একই এলাকায় রয়েছে আনুমানিক ৩৩ লাখ ফিলিস্তিনি। আন্তর্জাতিক আইনে এসব বসতি অবৈধ।
 
২০২০ সালে আব্রাহাম চুক্তি সইয়ের সময় শর্ত ছিল—ইসরায়েল পশ্চিম তীর দখলের পরিকল্পনা স্থগিত রাখবে। সে সময় নেতানিয়াহু ‘স্থগিত’ রাখার প্রতিশ্রুতি দিলেও জানিয়েছিলেন, পরিকল্পনাটি এখনো ‘টেবিলে’ আছে। বর্তমান সরকারের বেশিরভাগ মন্ত্রী দীর্ঘদিন ধরে দখলের পক্ষে। নেতানিয়াহু সম্প্রতি বলেন, “৭ অক্টোবর হামাসের হামলার পর ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া মানে হবে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা।”
 
আমিরাতের পক্ষ থেকে বলা হয়েছে, পশ্চিম তীর দখলের যেকোনো উদ্যোগ আঞ্চলিক একীকরণ প্রক্রিয়া থামিয়ে দেবে এবং দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি আন্তর্জাতিক ঐকমত্য ভেঙে দেবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।