ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

শাবিপ্রবিতে মধ্যরাতে উত্তাল ক্যাম্পাস: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০১-২০২৬ ০১:৪৬:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৬ ০১:৪৬:৪০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮২ বার পঠিত
শাবিপ্রবিতে মধ্যরাতে উত্তাল ক্যাম্পাস: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ ছবি: সংগৃহীত
জাতীয় নির্বাচনের আগে শাবিপ্রবি ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আয়োজন করা যাবে না—এমন গুঞ্জন ও নির্বাচন কমিশনের সম্ভাব্য সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাস। সোমবার (১২ জানুয়ারি) রাত ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্যানেলের প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেন। মধ্যরাতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের 'শাকসু' ভবন ঘেরাও করে স্লোগান দিতে থাকেন, যা পুরো ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে দেয়।
 
বিক্ষোভরত শিক্ষার্থীরা ‘শাকসু আমার অধিকার’, ‘উই ওয়ান্ট শাকসু’ এবং ‘শাকসু নিয়ে টালবাহানা মানি না’—এমন সব স্লোগানে ক্যাম্পাস মুখরিত করে তোলেন। শাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তাই নির্বাচন নিয়ে নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের আছে। প্রশাসন যদি ইসির অজুহাত দেয়, তবে তারা শিক্ষার্থীদের আস্থা হারাবে। অন্যদিকে, ছাত্রশিবিরের শাখা সেক্রেটারি মাসুদ রানা তুহিন অভিযোগ করেন, প্রশাসন বারবার তারিখ পরিবর্তন করে ১৭ নভেম্বর শাকসু নির্বাচনের কথা বললেও এখন নতুন করে টালবাহানা শুরু করেছে। বিক্ষোভ চলাকালে বিজয় ২৪ হলের ভিপি প্রার্থী খলিলুর রহমান চাঁদ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।
 
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শাবি উপ-উপাচার্য অধ্যাপক সাজেদুল করিম জানান, জাতীয় নির্বাচন কমিশন থেকে তারা এখনো আনুষ্ঠানিক কোনো নিষেধাজ্ঞা পাননি। তিনি আশ্বাস দিয়ে বলেন, শাকসু নির্বাচনের জন্য যে প্রস্তুতিমূলক প্রক্রিয়া চলছে, তা বর্তমানে অব্যাহত রয়েছে এবং বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন সেই অনুযায়ী কাজ করে যাচ্ছে। তবে শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় থেকে অবিলম্বে নির্বাচনের চূড়ান্ত নিশ্চয়তা দাবি করেছেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।