ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

যুদ্ধের প্রস্তুতির বার্তা ইরানের, যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০১-২০২৬ ০৯:৫৬:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৬ ০৯:৫৬:২২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৯ বার পঠিত
যুদ্ধের প্রস্তুতির বার্তা ইরানের, যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন পররাষ্ট্রমন্ত্রী আরাগচি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: সংগৃহীত
 

যুক্তরাষ্ট্র যদি ইরানের সামরিক সক্ষমতা যাচাইয়ের নামে সংঘাতে জড়াতে চায়, তবে তেহরান যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত—এমন বার্তা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। একই সঙ্গে তিনি জানিয়েছেন, কূটনৈতিক আলোচনার সুযোগ এখনো বন্ধ হয়নি, তবে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় ইরান প্রস্তুতি নিয়ে রেখেছে।
 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র আগেও ইরানের সামরিক শক্তি পরীক্ষা করেছে এবং ভবিষ্যতে এমন কিছু হলে ইরান তা মোকাবিলা করতে সক্ষম। তিনি আশা প্রকাশ করেন, ওয়াশিংটন সংঘাতের পথ এড়িয়ে যুক্তিসংগত সিদ্ধান্ত নেবে এবং আলোচনাকে অগ্রাধিকার দেবে।
 

ইরানি পররাষ্ট্রমন্ত্রীর দাবি, গত বছরের জুনে ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল, তার তুলনায় বর্তমানে ইরানের সামরিক প্রস্তুতি আরও বিস্তৃত ও শক্তিশালী। এ অবস্থায় যারা ইসরাইলের স্বার্থে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়াতে উৎসাহিত করছে, তাদের প্রতিও সতর্কবার্তা দেন তিনি।
 

দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি প্রসঙ্গে আরাগচি বলেন, চলমান বিক্ষোভে সশস্ত্র গোষ্ঠী ও সন্ত্রাসীরা অনুপ্রবেশ করেছে, যারা বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনী—উভয়ের ওপর হামলা চালিয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এই সহিংসতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
 

উল্লেখ্য, ২০২২ সালের পর ইরান বর্তমানে সবচেয়ে বড় সরকারবিরোধী আন্দোলনের মুখে পড়েছে। মূল্যস্ফীতি, বেকারত্ব ও অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া এই বিক্ষোভ দ্রুত রাজনৈতিক রূপ নেয়। গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া আন্দোলন ইতোমধ্যে দেশের বিভিন্ন বড় শহরে ছড়িয়ে পড়েছে, যেখানে বিক্ষোভকারীরা শাসনব্যবস্থার পরিবর্তনের দাবি জানাচ্ছেন।
 

এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানে হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন এবং বিক্ষোভকারীদের প্রতি সমর্থনের কথা বলেছেন। এর জবাবে ইরানি নেতৃত্ব এটিকে অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি চাপ হিসেবে দেখছে।
 

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের অর্থনৈতিক কাঠামো সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানিয়েছেন, সরকার জনগণের অভিযোগ ও দাবি গুরুত্বের সঙ্গে শুনতে প্রস্তুত এবং পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
 

সূত্র: আল জাজিরা


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।