ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
৩৪ দেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি, সুবিধা পাবেন কারা? ভারত সফরে নেপালের বড় অর্জন, বাস্তবায়নই এখন চ্যালেঞ্জ কৃষিকে উদ্যোক্তা ও বাজারমুখী করতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প পতিত স্বৈরাচারকে আর ফিরতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া

দেশের নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই, সেনা নামানোর পরিকল্পনাও নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত দায়িত্বের অংশ হিসেবে সতর্ক রয়েছে; জাজিরায় সংঘর্ষে দুজনের মৃত্যুর খবর জানিয়েছেন তিনি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-১১-২০২৬ ০৩:০২:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৬ ০৩:০২:৩৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৬ বার পঠিত
দেশের নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই, সেনা নামানোর পরিকল্পনাও নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ছবি: সংগৃহীত

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের কোনো উদ্বেগ নেই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনাও নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীগুলো নিয়মিত দায়িত্বের অংশ হিসেবেই সতর্ক অবস্থানে রয়েছে।


রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে কক্সবাজার উন্নয়নবিষয়ক আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।


সেনাবাহিনী মোতায়েনের সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের কোনো পরিকল্পনা সরকারের নেই। দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকার উদ্বিগ্ন নয়।


ঢাকায় নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি তৎপরতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, পরিস্থিতি অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সতর্ক থাকে এবং প্রয়োজনীয় স্থানে দায়িত্ব পালন করে। এটি তাদের নিয়মিত কার্যক্রমেরই অংশ।


এ সময় শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর নওডোবা এলাকায় সংঘর্ষের বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ফজরের নামাজের পর সেখানে একটি ঘটনা ঘটে। একদল লোক পদ্মা সেতুতে গিয়ে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করেছিল। তবে প্রাথমিকভাবে জানা গেছে, তাদের নিজেদের মধ্যে বিরোধ থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। এ ঘটনায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।


ঘটনাটির বিস্তারিত তদন্ত এখনো হয়নি উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিজিবিসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি সামাল দিচ্ছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।