ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা

নগদ ডলারের সরবরাহ সংকটে মানিচেঞ্জার অ্যাসোসিয়েশনের নির্ধারিত দরের চেয়ে বেশি দামে বিক্রি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০৯:৩৭:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০৯:৩৭:৩৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৯ বার পঠিত
খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা সংগৃহীত ছবি

ব্যাংকিং চ্যানেলের পাশাপাশি খোলাবাজারেও বাড়ছে মার্কিন ডলারের দাম। চাহিদা অনুযায়ী নগদ ডলারের সরবরাহ না থাকায় গত দুই দিন ধরে খোলাবাজারে প্রতি ডলার বিক্রি হচ্ছে ১৩০ টাকা ৫০ পয়সা থেকে ১৩০ টাকা ৭০ পয়সায়। অথচ মানিচেঞ্জার অ্যাসোসিয়েশনের নির্ধারিত দর ১২৯ টাকা ৫০ পয়সা।


রাজধানীর মতিঝিলের বিভিন্ন মানি চেঞ্জারে খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল থেকে ১৩০ টাকা ৫০ পয়সার কম দামে নগদ ডলার পাওয়া যাচ্ছে না। এর আগে গত মঙ্গলবার খোলাবাজারে ডলারের দাম ১৩০ টাকার নিচে ছিল। দুই সপ্তাহ আগেও প্রতি ডলার কেনাবেচা হয়েছে ১২৮ টাকার আশপাশে।


খোলাবাজারের পাশাপাশি ব্যাংকিং চ্যানেলেও ডলারের দর ঊর্ধ্বমুখী। বর্তমানে ব্যাংকগুলো প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ডলার কিনছে ১২৫ থেকে ১২৬ টাকা দরে। অন্যদিকে আমদানির জন্য ডলার বিক্রি করছে সর্বোচ্চ ১২৫ টাকা ৩০ পয়সায়।


সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জ্বালানি আমদানির ব্যয় বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ কমে যাওয়া এবং রপ্তানি আয়ে প্রত্যাশিত গতি না থাকায় বৈদেশিক মুদ্রার বাজারে চাপ তৈরি হয়েছে। পাশাপাশি বিদেশগামী যাত্রীর সংখ্যা কমে যাওয়ায় খোলাবাজারে নগদ ডলারের সরবরাহও সংকুচিত হয়েছে।


মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীদের ভাষ্য, ব্যাংক থেকে চাহিদা অনুযায়ী নগদ ডলার না পাওয়ায় অনেক গ্রাহক খোলাবাজারের ওপর নির্ভর করছেন। এতে সরবরাহ কম থাকার বিপরীতে চাহিদা বেড়ে যাওয়ায় ডলারের দাম বাড়ছে।


ব্যবসায়ীরা মনে করছেন, ব্যাংকিং চ্যানেলে নগদ ডলারের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা না গেলে খোলাবাজারে দামের ঊর্ধ্বমুখী চাপ অব্যাহত থাকতে পারে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।