ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর শাপলা চত্বর মামলায় কারাগারে রেখে ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৩ নেতা গোয়েন্দা নজরদারিতে বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা

ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া

আরাগচি বলছেন, অভ্যন্তরীণ বিতর্ক থাকলেও তেহরানের নীতিতে পরিবর্তন আসেনি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-১১-২০২৬ ০৯:৩৮:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৬ ০৯:৩৮:৩১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬১ বার পঠিত
ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া সংগৃহীত ছবি

অভ্যন্তরীণ চাপ ও বিতর্ক সত্ত্বেও ইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিপক্ষে অবস্থান নিয়েছে চীন ও রাশিয়া। তবে তেহরানের আনুষ্ঠানিক অবস্থান এখনো অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।


শনিবার (২১ নভেম্বর) রাষ্ট্রায়ত্ত সংবাদপত্র ‘ইরান ডেইলি’কে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, পরমাণু নীতি পরিবর্তনের বিষয়টি ব্যাপক ও গুরুতর। এ নিয়ে ইরানের ভেতরে পক্ষে-বিপক্ষে মত রয়েছে। তেহরানের সঙ্গে কৌশলগত সহযোগিতা চুক্তিতে আবদ্ধ রাশিয়া ও চীনও এই নীতি পরিবর্তনের বিরোধিতা করছে। তিনি জোর দিয়ে বলেন, এখন পর্যন্ত ইরানের পরমাণু নীতিতে কোনো পরিবর্তন আসেনি এবং আগের অবস্থানই বহাল রয়েছে।


যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পর দেশটির রাজনৈতিক মহলে পরমাণু নীতি পরিবর্তন নিয়ে বিতর্ক জোরালো হয়েছে। বিশেষ করে কট্টরপন্থীদের মধ্যে এ নিয়ে আলোচনা বাড়ছে। তাঁদের কেউ কেউ মনে করেন, নীতি পরিবর্তন করা হলে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে পারমাণবিক অস্ত্র তৈরির পথ খুলতে পারে।


এদিকে নিরাপত্তা উদ্বেগ এবং মার্কিন-ইসরাইলি হামলার নিন্দা না জানানোর অভিযোগে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের প্রবেশ নিষিদ্ধ করেছে ইরান। গত সপ্তাহে সংস্থাটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে পরিদর্শকদের ফিরিয়ে নিতে ধাপে ধাপে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।


ইরানি কর্মকর্তারা এখনো প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জারি করা সেই ফতোয়ার কথা উল্লেখ করছেন, যেখানে গণবিধ্বংসী অস্ত্র তৈরি নিষিদ্ধ করা হয়েছিল। গত মার্চে নিয়োগ পাওয়া তাঁর উত্তরসূরি ও ছেলে মোজতবা খামেনি এখন পর্যন্ত ওই ফতোয়া বাতিল করেননি।


সূত্র: গালফ নিউজ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।