ভাড়ার যাঁতাকলে মিরপুরবাসী, আয়ের বড় অংশই যাচ্ছে বাসা ভাড়ায়
অতিরিক্ত সার্ভিস চার্জ ও অগ্রিম ভাড়ার চাপে দিশেহারা রাজধানীর নিম্ন ও মধ্যবিত্ত কর্মজীবী মানুষ, সহনীয় ভাড়ার দাবি।
- আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৮:১৯:১৫ অপরাহ্ন
- আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৮:২০:৩২ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৬২ বার পঠিত
ছবি : প্রতিনিধি
রাজধানীর অন্যতম জনবহুল ও কর্মব্যস্ত এলাকা মিরপুরে বাসা ভাড়ার ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এক রুমের ছোট ফ্লাট থেকে শুরু করে বড় ফ্লাট—সবকিছুরই ভাড়া এখন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের নাগালের বাইরে চলে গেছে। আয় ও ব্যয়ের আকাশ-পাতাল ব্যবধানে দিশেহারা মিরপুরের মানুষ এখন চরম অনিশ্চয়তা ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।
বর্তমান বাজারের ভাড়ার চিত্র
মিরপুর এলাকার বিভিন্ন ব্লক ও পাড়া-মহল্লা ঘুরে বাসা ভাড়ার যে চিত্র পাওয়া গেছে, তা নিম্নরূপ:
* এক রুমের ফ্লাট: ৮,০০০ থেকে ১২,০০০ টাকা।
* দুই রুমের ফ্লাট: ১৫,০০০ থেকে ২০,০০০ টাকা।
* তিন বা চার রুমের ফ্লাট: ২৫,০০০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত।
বাড়তি খরচের বোঝা ও অগ্রিম জালিয়াতি
মূল ভাড়ার পাশাপাশি বাড়িভাড়ার সাথে যুক্ত হচ্ছে নানা খাতের অতিরিক্ত খরচ। যার মধ্যে রয়েছে—
* পানি ও মেইনটেন্যান্স খরচ
* ময়লার বিল ও অতিরিক্ত বিদ্যুৎ খরচ
* গ্যাস বিল
তাছাড়া, বাসা পরিবর্তনের ক্ষেত্রে বাড়িওয়ালাদের খক্ষ নেমে আসে ভাড়াটিয়াদের ওপর। নতুন বাসা নিতে গেলেই বাধ্যতামূলকভাবে পরিশোধ করতে হচ্ছে ২ থেকে ৩ মাসের অগ্রিম (এডভান্স) টাকা। আর সামান্য অজুহাতে বা ভাড়াটিয়া বদল হলেই বাড়িওয়ালারা বাড়িয়ে দিচ্ছেন ভাড়ার পরিমাণ। নিম্ন ও মধ্য আয়ের মানুষের জন্য এটি এক প্রকার মরার ওপর খাঁড়ার ঘা।
আয় বনাম ব্যয়ের অসমতা: দেয়ালে পিঠ ঠেকেছে
শহরে চাকরি বা কাজের সন্ধানে আসা সাধারণ মানুষের বেশিরভাগের মাসিক বেতন ১৫ থেকে ২৫ হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ। এই আয়ের প্রায় পুরোটাই চলে যাচ্ছে কেবল বাসা ভাড়া পরিশোধ করতে।
ফলে মাসের বাকি দিনগুলোতে খাবার কেনা, সন্তানদের পড়াশোনার খরচ চালানো কিংবা কোনো সদস্য অসুস্থ হলে চিকিৎসার ব্যয় মেটানো অসম্ভব হয়ে পড়েছে। মিরপুরের বেশ কয়েকজন ভাড়াটিয়া আক্ষেপ করে জানান, কেবল টিকে থাকার লড়াইয়ে তারা এখন মূল পেশার পাশাপাশি বিভিন্ন বিকল্প আয়ের উৎস বা উপার্জনের পথ খুঁজে ফিরছেন।
বাড়িওয়ালাদের প্রতি মানবিক আবেদন
জীবিকা ও কর্মসংস্থানের তাগিদে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসা মানুষ যাতে রাজধানীতে বেঁচে থাকার ন্যূনতম অধিকার নিয়ে টিকতে পারে, সেজন্য বাড়িওয়ালাদের প্রতি আকুল আবেদন জানিয়েছেন সচেতন মহল ও ভুক্তভোগীরা। তারা বাসা ভাড়া একটি যৌক্তিক ও সহনীয় সীমার মধ্যে রাখার অনুরোধ জানিয়েছেন, যেন কর্মজীবীরা অতিরিক্ত অর্থনৈতিক চাপে দিশেহারা হয়ে না পড়েন।
আসলেই