ঢাকা , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
চীনের তিন বিশেষ দূতের কূটনীতি, লক্ষ্য আঞ্চলিক প্রভাব ধরে রাখা দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার টন ডায়াবেটিস মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী চবি ভর্তি পরীক্ষায় শর্ত সাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন অকৃতকার্যরা এনসিপি মুখপাত্র আসিফ ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল পেট্রোলিয়াম গ্যাসের দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব নোবিপ্রবি গবেষকদের নতুন ব্যাকটেরিয়া আবিষ্কার: নামকরণ বাংলাদেশের নামে রেলওয়ে, পাসপোর্ট অফিস ও সড়কে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান ১৫ বছরের ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড়

দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার টন

রবি মৌসুমে কৃত্রিম সংকট ঠেকাতে মাঠ প্রশাসন ও কৃষি কর্মকর্তাদের কঠোর নির্দেশনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-১১-২০২৬ ০৯:০৩:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৬ ০৯:০৩:১৩ অপরাহ্ন
  • ৪ মিনিট পড়ার সময়
  • ২৯ বার পঠিত
দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার টন সংগৃহীত ছবি

দেশে রাসায়নিক সারের মজুত গত বছরের একই সময়ের তুলনায় ২ লাখ ৬২ হাজার ১০০ মেট্রিক টন বেড়ে ১৬ লাখ ৭ হাজার ১০০ মেট্রিক টনে দাঁড়িয়েছে। আসন্ন রবি মৌসুমে কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে মাঠ প্রশাসন ও কৃষি কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছে কৃষি মন্ত্রণালয়। সারের প্রকৃত চাহিদা নিরূপণ, সুষ্ঠু বিতরণ এবং কৃত্রিম সংকট প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।


কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকদের এসব নির্দেশনা দেওয়া হয়েছে। কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তা সুরক্ষায় মাঠপর্যায়ে সমন্বিত উদ্যোগ, চাহিদাভিত্তিক পরিকল্পনা এবং সারের মজুত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের ওপর জোর দিয়েছে মন্ত্রণালয়।


মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে দেশে রাসায়নিক সারের মোট মজুত ছিল ১৩ লাখ ৪৫ হাজার মেট্রিক টন। চলতি বছর তা বেড়ে ১৬ লাখ ৭ হাজার ১০০ মেট্রিক টনে দাঁড়িয়েছে।


বর্তমানে দেশে ইউরিয়া সারের মজুত ৬ লাখ ৬ হাজার ৯০০ মেট্রিক টন, টিএসপি ৪ লাখ ৭ হাজার মেট্রিক টন, ডিএপি ৩ লাখ ৩১ হাজার ১০০ মেট্রিক টন এবং এমওপি ২ লাখ ৬২ হাজার ১০০ মেট্রিক টন।


চলতি ২০২৬-২৭ অর্থবছরে দেশে সারের মোট চাহিদা নির্ধারণ করা হয়েছে ৫৮ লাখ ৫ হাজার মেট্রিক টন। অর্থবছরের শুরু থেকে গত ২ নভেম্বর পর্যন্ত সারা দেশে ১৯ লাখ ৫০ হাজার ৫০০ মেট্রিক টন সার বিতরণ করা হয়েছে। এর মধ্যে ইউরিয়া ৮ লাখ ৭৪ হাজার ৩০০ মেট্রিক টন, টিএসপি ২ লাখ ৭৫ হাজার ৩০০ মেট্রিক টন, ডিএপি ৪ লাখ ৬৩ হাজার মেট্রিক টন এবং এমওপি ৩ লাখ ৩৭ হাজার ৯০০ মেট্রিক টন। এ ছাড়া নভেম্বর মাসে কৃষকদের চাহিদা পূরণে ৭ লাখ ১৪ হাজার ২০০ মেট্রিক টন সার বরাদ্দ দেওয়া হয়েছে।


সারের চাহিদা ও মজুত ব্যবস্থাপনা সঠিক রাখতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। চলমান মৌসুমে ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি সারের চাহিদা অনুযায়ী বরাদ্দ উত্তোলন নিশ্চিত করতে বলা হয়েছে। আগের চাহিদা, বরাদ্দ ও মজুতের তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে সম্ভাব্য ঘাটতিপ্রবণ উপজেলা চিহ্নিত করতে হবে। পাশাপাশি আসন্ন রবি মৌসুমের প্রকৃত চাহিদা নিরূপণ করে আগাম মজুত ও সরবরাহ পরিকল্পনা নিতে হবে।


কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকদের মাঠপর্যায়ের প্রকৃত চাহিদা নিরূপণ করে যথাসময়ে তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। কোনো অবস্থাতেই অতিরিক্ত বা কম চাহিদার তথ্য পাঠানো যাবে না।


সারের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে প্রতিটি ডিলারের দোকানে সরকার নির্ধারিত বিক্রয়মূল্য ও মজুতের তথ্য দৃশ্যমান স্থানে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মজুতদারি, কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত দাম আদায় এবং সীমান্ত দিয়ে সার পাচার ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত ও নিয়মিত অভিযান পরিচালনা করতে বলা হয়েছে।


প্রকৃত কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে কৃষক কার্ড ও কৃষকের তালিকা ব্যবহারের নির্দেশনাও রয়েছে। শিল্পকারখানায় কৃষি সারের অপব্যবহার রোধে নজরদারি বাড়ানোর পাশাপাশি জেলা ও উপজেলা সার মনিটরিং কমিটির নিয়মিত সভা আয়োজন এবং সিদ্ধান্ত বাস্তবায়ন করতে বলা হয়েছে। মজুত ও বিক্রির প্রতিবেদন দৈনিক বা সাপ্তাহিক ভিত্তিতে জেলায় পাঠাতে হবে। সার ব্যবস্থাপনায় কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে জানাতে হবে।


কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুর রহিম বাসসকে বলেন, আসন্ন রবি মৌসুমে কৃষকদের কাছে সময়মতো ও ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে অধিদপ্তর ও মাঠ প্রশাসন তৎপর রয়েছে। গত বছরের তুলনায় এবার সারের মজুত পরিস্থিতি সন্তোষজনক এবং পর্যাপ্ত পরিমাণ সার রয়েছে।


তিনি বলেন, কৃষকদের মধ্যে বিভ্রান্তি বা কৃত্রিম সংকটের আশঙ্কা দূর করতে মাঠপর্যায়ের কর্মকর্তারা কাজ করছেন। প্রয়োজনের অতিরিক্ত সার কিনে ঘরে মজুত না করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান তিনি। সব কৃষক প্রয়োজনীয় সার পাবেন উল্লেখ করে তিনি বলেন, কোনো ডিলার যাতে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সে জন্য কঠোর নজরদারি চলছে।


আবদুর রহিম আরও জানান, সার ব্যবস্থাপনা ও মাঠ প্রশাসনের কার্যক্রম সমন্বয়ের জন্য দেশকে ১৪টি অঞ্চলে ভাগ করে ১৪ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।


কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান বাসসকে বলেন, আসন্ন রবি মৌসুমে কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। গত বছরের তুলনায় এবার সারের মজুত পরিস্থিতি সন্তোষজনক। কৃষকদের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে মাঠ প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কঠোর নজরদারি করছে।


তিনি বলেন, কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের হয়রানি ঠেকাতে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। কঠোর মনিটরিংয়ের কারণে এবারও আমনের বাম্পার ফলন হয়েছে বলে মন্তব্য করেন তিনি।


কৃষি সচিব জানান, উত্তরাঞ্চল দেশের খাদ্য উৎপাদনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হওয়ায় রবি মৌসুমে সার সরবরাহ নির্বিঘ্ন রাখতে রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের ২৬টি জেলায় কৃষি মন্ত্রণালয়ের ২৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সার ব্যবস্থাপনা মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।


তিনি আশা প্রকাশ করেন, সরকারের পরিকল্পনা, সময়মতো সার উত্তোলন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত পদক্ষেপের ফলে রবি মৌসুমে সারের ঘাটতি হবে না এবং কৃষকরা ন্যায্যমূল্যে সময়মতো সার পাবেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।