ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ সাংবাদিকদের নিয়ে মন্তব্য, এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ শুধু আইনে সড়ক নিরাপদ হবে না, প্রয়োজন কার্যকর প্রয়োগ: ইলিয়াস কাঞ্চন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান

ট্রাম্পের রিপাবলিকানদের হারিয়ে সিনেটে নিজেদের আধিক্য প্রতিষ্ঠা করল ডেমোক্র্যাটরা, টেক্সাস ও দক্ষিণ ক্যারোলাইনায় নাটকীয় জয়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-১১-২০২৬ ১২:২০:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৬ ১২:২০:০৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান ছবি: সংগৃহীত

দুই বছর আগে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ নিয়েছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি। এবার মধ্যবর্তী নির্বাচনে বদলে গেল সেই হিসাব।


নির্বাচনের ফলাফলে ওয়াশিংটনের রাজনৈতিক সমীকরণে এসেছে নতুন মোড়। ট্রাম্পের দলকে হারিয়ে সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে ডেমোক্র্যাটিক পার্টি।


মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে সিনেটের ফলাফল ডেমোক্র্যাটদের পক্ষে ঘোষণা করা হয়। সিনেটের নিয়ন্ত্রণ নিতে রিপাবলিকানদের কাছ থেকে চারটি আসন বাড়ানো প্রয়োজন ছিল ডেমোক্র্যাটদের।


কয়েকটি অঙ্গরাজ্যে নাটকীয় জয়ের মধ্য দিয়ে সেই লক্ষ্য পূরণ করেন দলটির প্রার্থীরা।


দক্ষিণ ক্যারোলাইনায় রিপাবলিকানদের দখলে থাকা একটি আসনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী অ্যানি অ্যান্ড্রুজ। তিনি রিপাবলিকান প্রার্থী ডারলিন গ্রাহামকে হারিয়েছেন। ডারলিন প্রয়াত সিনেটর লিন্ডসে গ্রাহামের বোন।


১৯৯৮ সালের পর এই প্রথম অঙ্গরাজ্যটি থেকে কোনো ডেমোক্র্যাট সিনেট নির্বাচনে জয় পেলেন। নর্থ ক্যারোলাইনায় সাবেক গভর্নর রয় কুপার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মাইকেল হোয়াটলিকে হারিয়েছেন।


রিপাবলিকানদের শক্ত ঘাঁটি টেক্সাসেও জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জেমস তালারিকো। তিনি রাজ্যের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনকে হারিয়েছেন। ১৯৯৪ সালের পর টেক্সাসে কোনো ডেমোক্র্যাট রাজ্যজুড়ে অনুষ্ঠিত নির্বাচনে জয় পাননি।


এছাড়া, ওহাইওতে রিপাবলিকান সিনেটর জন হুস্টেডকে হারিয়েছেন শেরড ব্রাউন। কানসাসে রিপাবলিকান সিনেটর রজার মার্শালকে পরাজিত করেছেন ডেমোক্র্যাট যাজক অ্যাডাম হ্যামিলটন।


বিদায়ি ১১৯তম কংগ্রেসে ১০০ আসনের সিনেটে রিপাবলিকানদের আসন ছিল ৫৩টি। ডেমোক্র্যাটদের ছিল ৪৫টি।


এছাড়া, দুজন স্বতন্ত্র সদস্য ডেমোক্র্যাটদের সঙ্গে জোটবদ্ধ ছিলেন। এবারের ফলাফলে সিনেটের নিয়ন্ত্রণ বদলে গেল।


এর মধ্য দিয়ে ওয়াশিংটনে রিপাবলিকানদের একক নিয়ন্ত্রণও শেষ হতে যাচ্ছে। ২০২৪ সালের নির্বাচনে সিনেট, প্রতিনিধি পরিষদ ও প্রেসিডেন্টের পদ—তিনটির নিয়ন্ত্রণ পেয়েছিল রিপাবলিকানরা। এ অবস্থাকে ‘ট্রাইফেক্টা’ বলা হয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।