বিকাশে ইঞ্জিনিয়ার পদে চাকরি, আবেদন ১৭ নভেম্বর পর্যন্ত
সাইবার ডিফেন্স অপারেশন্স বিভাগে তিনজন নিয়োগ দেবে বিকাশ। আবেদন শুরু হয়েছে ২ নভেম্বর থেকে।
- আপলোড সময় : ০৩-১১-২০২৬ ১০:৩৪:৩৬ অপরাহ্ন
- আপডেট সময় : ০৩-১১-২০২৬ ১০:৩৪:৩৬ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৩৬ বার পঠিত
ছবি—সংগৃহীত
বিকাশ লিমিটেডে ইঞ্জিনিয়ার পদে তিনজন জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটির সাইবার ডিফেন্স অপারেশন্স বিভাগে নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা ১৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
পদের নাম ইঞ্জিনিয়ার। বিভাগ সাইবার ডিফেন্স অপারেশন্স। পদসংখ্যা তিনটি।
আবেদনের জন্য প্রার্থীকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE), ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ECE), ইনফরমেশন সিকিউরিটি অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
প্রার্থীদের নেটওয়ার্কিং, উইন্ডোজ ও লিনাক্স অপারেটিং সিস্টেম এবং লগ বিশ্লেষণ সম্পর্কে মৌলিক জ্ঞান থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে কমপক্ষে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
চাকরির ধরন ফুলটাইম। কর্মক্ষেত্র অফিসভিত্তিক এবং কর্মস্থল ঢাকা। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। বয়সসীমা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। অন্যান্য সুযোগ-সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা বিডিজবসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। ২ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ১৭ নভেম্বর ২০২৬।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।