অভিজ্ঞতা ছাড়াই ৬ জেলায় চাকরির সুযোগ দিচ্ছে আরএফএল গ্রুপ
বেসরকারি প্রতিষ্ঠান আরএফএল গ্রুপে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
- আপলোড সময় : ০৩-১১-২০২৬ ১১:৫১:৩৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৩-১১-২০২৬ ১১:৫১:৩৩ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ২৩ বার পঠিত
ছবি সংগৃহীত
বেসরকারি প্রতিষ্ঠান আরএফএল গ্রুপে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির মানবসম্পদ (এইচআর) বিভাগে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। ঢাকা, গাজীপুর, হবিগঞ্জ, মাগুরা, নরসিংদী ও রাজশাহীতে এসব পদে কাজের সুযোগ রয়েছে।
এ পদে আবেদনের জন্য প্রার্থীদের বিবিএ অথবা এমবিএ ডিগ্রিধারী হতে হবে। কর্মীদের চাহিদা শনাক্ত করা, চাকরির বিবরণ তৈরি এবং নিয়োগ কার্যক্রম পরিচালনায় দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
পদের বিবরণ
প্রতিষ্ঠান: আরএফএল গ্রুপ
পদ: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
বিভাগ: এইচআর
পদসংখ্যা: ১৫টি
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর; তবে নবীনদেরও আবেদনের সুযোগ রয়েছে
অন্যান্য যোগ্যতা: কর্মীদের চাহিদা শনাক্ত, চাকরির বিবরণ প্রস্তুত ও নিয়োগ কার্যক্রম পরিচালনায় দক্ষতা
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
বয়স: কমপক্ষে ২২ বছর
চাকরির ধরন: ফুলটাইম
বেতন: আলোচনা সাপেক্ষে
সুযোগ-সুবিধা
নিয়োগপ্রাপ্তরা মোবাইল বিল, ভ্রমণ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার সুবিধা, বার্ষিক বেতন বৃদ্ধি ও বছরে দুটি উৎসব বোনাস পাবেন। এ ছাড়া লিভ এনক্যাশমেন্ট এবং প্রাণ-আরএফএলের আউটলেটগুলোতে ছাড়ে ও বাকিতে পণ্য কেনার সুবিধাও রয়েছে।
কর্মস্থল
ঢাকা, গাজীপুর, হবিগঞ্জ, মাগুরা, নরসিংদী ও রাজশাহী।
আবেদনের নিয়ম ও সময়সীমা
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ২ ডিসেম্বর ২০২৬।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।