বিশ্বজুড়ে সাংবাদিক হত্যার ৮৬ শতাংশ ঘটনায় বিচারহীনতা, উদ্বেগ জাতিসংঘের
সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তি অবসানের আন্তর্জাতিক দিবসে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও হত্যার ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে জাতিসংঘ ও ইউনেস্কো।
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০৩-১১-২০২৬ ০৮:৫৫:৩৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৩-১১-২০২৬ ০৮:৫৫:৩৩ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৩৩ বার পঠিত
ছবি সংগৃহীত
জাতিসংঘের মতে, সাংবাদিকদের ওপর হামলা, হত্যা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা শুধু ব্যক্তিগত নিরাপত্তার জন্য হুমকি নয়; বরং এটি মতপ্রকাশের স্বাধীনতা, স্বাধীন সাংবাদিকতা এবং গণতান্ত্রিক ব্যবস্থার জন্যও বড় বাধা।
বিশেষ করে সংঘাতপূর্ণ অঞ্চল ও ঝুঁকিপূর্ণ পরিবেশে দায়িত্ব পালনকারী সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। অপরাধীদের বিচারের আওতায় আনা না গেলে সাংবাদিকদের ওপর সহিংসতা ও ভয়ভীতির সংস্কৃতি আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে।
সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ তৈরি এবং তাঁদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।