ঢাকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ সাংবাদিকদের নিয়ে মন্তব্য, এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ শুধু আইনে সড়ক নিরাপদ হবে না, প্রয়োজন কার্যকর প্রয়োগ: ইলিয়াস কাঞ্চন টঙ্গীতে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার দিল্লি এড়িয়ে রুবিওর ভারত সফর, বদলাচ্ছে সম্পর্কের সমীকরণ ৯৭ শতাংশ কাজ শেষ, তবু বাতিল বিআরটি প্রকল্প রাজধানীর যানজট নিরসনে সরকারের চার বড় উদ্যোগ ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ সরকার

সাংবাদিকদের ভালোবাসায় সিক্ত কাদের গনি চৌধুরী, বর্ণাঢ্য আয়োজনে ৫৩তম জন্মদিন উদযাপন

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরীর ৫৩তম জন্মদিন বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-১১-২০২৬ ১১:৫৮:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৬ ১১:৫৮:৩৭ পূর্বাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ২২ বার পঠিত
সাংবাদিকদের ভালোবাসায় সিক্ত কাদের গনি চৌধুরী, বর্ণাঢ্য আয়োজনে ৫৩তম জন্মদিন উদযাপন ছবি সংগৃহীত

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরীর ৫৩তম জন্মদিন বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। সহকর্মী, সাংবাদিক নেতা ও শুভানুধ্যায়ীদের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন তিনি।


শনিবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘আড্ডা’ শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রতিনিধি ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, তথ্য কমিশনার এস এ এম মাহফুজুর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি মুরসালিন নোমানী ও সাখাওয়াত হোসেন বাদশা, ডিইউজের সহসভাপতি রাশেদুল হক এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামালসহ অনেকে।


এ ছাড়া জাতীয় প্রেস ক্লাব, বিএফইউজে, ডিইউজে, বাসস, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস), বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিইউজের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাসসের প্রধান প্রতিবেদক (বাংলা) দিদারুল আলম।

সাংবাদিকতায় ভূমিকা ও নেতৃত্বের প্রশংসা

অনুষ্ঠানে বক্তারা কাদের গনি চৌধুরীর দীর্ঘ কর্মজীবন, সাংবাদিকতার প্রতি নিষ্ঠা, সাংবাদিকদের অধিকার আদায়ে ভূমিকা এবং দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তার সাহসী অবস্থানের কথা তুলে ধরেন।


তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ কবিতার পঙ্‌ক্তিতে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। অন্যদিকে তথ্য কমিশনার এস এ এম মাহফুজুর রহমান বলেন, কাদের গনি চৌধুরীর নেতৃত্ব, পেশাদারিত্ব ও সাংবাদিকতা নিয়ে সুদূরপ্রসারী স্বপ্ন তার জনপ্রিয়তার অন্যতম কারণ। সাংবাদিকতায় পেশাদারিত্ব ফিরিয়ে আনা এবং শুদ্ধ সাংবাদিকতার চর্চা প্রতিষ্ঠায় সাংবাদিক নেতাদের ভূমিকার ওপরও গুরুত্ব দেন তিনি।


ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, নানা ষড়যন্ত্র ও প্রতিকূলতা মোকাবিলা করেই কাদের গনি চৌধুরী বর্তমান অবস্থানে পৌঁছেছেন। ডিইউজে সাধারণ সম্পাদক খুরশীদ আলম তাকে সাংবাদিক সমাজের ‘ঐক্যের প্রতীক’ হিসেবে উল্লেখ করেন।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল তার সুস্বাস্থ্য কামনা করেন এবং কাদের গনি চৌধুরীর নেতৃত্বে গণতন্ত্র ও সাংবাদিকতার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


ডিআরইউর সাবেক সভাপতি মুরসালিন নোমানী বলেন, কাদের গনি চৌধুরী কখনো আদর্শের সঙ্গে আপস করেননি। বাসসের দায়িত্ব নেওয়ার পর তার ব্যবস্থাপনায় গত দুই মাসে সংস্থাটির প্রতিবেদন প্রকাশের সংখ্যা আগের তুলনায় ৪৫ শতাংশ বেড়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বাসসের উন্নয়নে আশাবাদ


সভাপতির বক্তব্যে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ কাদের গনি চৌধুরীকে রাজপথের লড়াকু অগ্রসেনানী ও অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ নেতা হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, স্বৈরশাসন ও অন্ধকার সময়ে সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনে ঝুঁকি নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কাদের গনি চৌধুরী। সাংবাদিকদের দুঃসময়ে পাশে দাঁড়ানো এবং রুটি-রুজির আন্দোলনে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে তিনি সহকর্মীদের ভালোবাসা অর্জন করেছেন।


হাসান হাফিজ আরও বলেন, কাদের গনি চৌধুরীর নেতৃত্বে বাসস তার হারানো গৌরব ফিরে পেতে শুরু করেছে। তার গতিশীল নেতৃত্বে প্রতিষ্ঠানটি আরও বিকশিত হবে এবং আন্তর্জাতিক পর্যায়েও সম্মান অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ভালোবাসার প্রতিদান দিতে চান দায়িত্ব পালনের মাধ্যমে


অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কাদের গনি চৌধুরী আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, সহকর্মী ও আপনজনদের ভালোবাসায় তিনি আনন্দিত। তবে এই ভালোবাসার মর্যাদা ধরে রাখতে পারবেন কি না, তা নিয়েও তার ভাবনা রয়েছে।

তিনি বলেন, সবার ভালোবাসা ও শুভেচ্ছা তাকে দায়িত্বের প্রতি আরও যত্নশীল করে তুলবে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দেশের মাটি ও মানুষ, সভ্যতা ও মানবতা এবং সাংবাদিক ও পেশাজীবীদের কল্যাণে কাজ করে যেতে চান তিনি।


সাংবাদিকতার মৌলিক নীতি তুলে ধরে কাদের গনি চৌধুরী বলেন, সত্যকে সত্য, সাদাকে সাদা এবং কালোকে কালো বলার যে রীতি সাংবাদিকদের রয়েছে, তা মেনে চলতে হবে। তিনি একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হলে সাংবাদিক নির্যাতন বন্ধ হবে এবং গণমাধ্যমকর্মীদের স্বাধীনতা নিশ্চিত হবে।

অনুষ্ঠানের শুরুতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয় প্রেস ক্লাব মসজিদের ইমাম মাওলানা মনিরুজ্জামান। পরে কেক কাটার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি হয়।


এর আগে শনিবার দুপুরে বাসস কার্যালয়ে সংস্থাটির সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকেও কাদের গনি চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উল্লেখ্য, গত ৩০ অক্টোবর ছিল তার ৫৩তম জন্মদিন। এ উপলক্ষে শুভানুধ্যায়ীরা ‘আড্ডা’ শিরোনামে বিশেষ আয়োজন করেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।