আজকের পত্রিকায় চাকরির সুযোগ, অভিজ্ঞতা ছাড়াই আবেদনের সুযোগ
দেশের সংবাদমাধ্যম আজকের পত্রিকা তাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) ও সোশ্যাল মিডিয়া বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে
- আপলোড সময় : ০১-১১-২০২৬ ১১:৫৩:৫১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০১-১১-২০২৬ ১১:৫৩:৫১ পূর্বাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ২৫ বার পঠিত
ছবি সংগৃহীত
দেশের সংবাদমাধ্যম আজকের পত্রিকা তাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) ও সোশ্যাল মিডিয়া বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘জুনিয়র এক্সিকিউটিভ—সোশ্যাল মিডিয়া’ পদে কর্মী নিয়োগ দেবে। এ পদে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হলেও নতুনরাও আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীরা ই-মেইলের মাধ্যমে আগামী ১০ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
পদের নাম: জুনিয়র এক্সিকিউটিভ—সোশ্যাল মিডিয়া
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে কমপক্ষে স্নাতক
অভিজ্ঞতা: অভিজ্ঞদের অগ্রাধিকার, তবে নবীনরাও আবেদন করতে পারবেন
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
বয়সসীমা: উল্লেখ নেই
চাকরির ধরন: বেসরকারি, পূর্ণকালীন
কর্মস্থল: বনশ্রী, ঢাকা
বেতন: আকর্ষণীয়
কাজের দায়িত্ব
নিয়োগপ্রাপ্তদের সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত কনটেন্ট প্রকাশ, ট্রেন্ড অনুযায়ী ক্যাপশন, শিরোনাম, হ্যাশট্যাগ ও কল টু অ্যাকশন (CTA) তৈরি করতে হবে।
এ ছাড়া মেটা বিজনেস স্যুট ও ইউটিউব স্টুডিও ব্যবহার করে পোস্ট শিডিউলিং, পারফরম্যান্স পর্যবেক্ষণ এবং অডিয়েন্স ইনসাইট বিশ্লেষণ করতে হবে। সংবাদভিত্তিক সোশ্যাল মিডিয়া কার্ড, থাম্বনেইল ও অন্যান্য ভিজ্যুয়াল কনটেন্ট তৈরির দায়িত্বও থাকবে।
পাশাপাশি ট্রেন্ডিং ও ব্রেকিং নিউজ, ভাইরাল কনটেন্ট, প্রতিযোগী সংবাদমাধ্যমের কার্যক্রম এবং দর্শক-পাঠকের আচরণ পর্যবেক্ষণ করতে হবে।
প্রয়োজনীয় যোগ্যতা
ফটোশপে দক্ষতা থাকতে হবে।
অনলাইন নিউজ মিডিয়া, সংবাদ পরিবেশন ও ডিজিটাল কনটেন্ট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
সোশ্যাল মিডিয়ার পারফরম্যান্স ডেটা বিশ্লেষণ করে কনটেন্টের কার্যকারিতা মূল্যায়নের সক্ষমতা থাকতে হবে।
অন্যান্য সুযোগ-সুবিধা
প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী ভর্তুকিসহ দুপুরের খাবার, বার্ষিক বেতন বৃদ্ধি এবং বছরে দুটি উৎসব ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের [email protected] ঠিকানায় ই-মেইলের মাধ্যমে আবেদন করতে হবে। ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম ‘জুনিয়র এক্সিকিউটিভ—সোশ্যাল মিডিয়া’ উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১০ নভেম্বর ২০২৬।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।