জাতীয় সঞ্চয় অধিদফতরে ৯৫ জন নিয়োগ, এসএসসি পাসেও আবেদন
৮টি পদে অস্থায়ী নিয়োগ দেবে জাতীয় সঞ্চয় অধিদফতর, অনলাইনে আবেদন শুরু ২৯ অক্টোবর, শেষ ২৬ নভেম্বর ২০২৬।
- আপলোড সময় : ২৯-১০-২০২৬ ১০:৩৫:৫৮ অপরাহ্ন
- আপডেট সময় : ২৯-১০-২০২৬ ১০:৩৫:৫৮ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪২ বার পঠিত
ছবি—সংগৃহীত
জাতীয় সঞ্চয় অধিদফতরে ৮টি পদে ৯৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগে এসএসসি পাস প্রার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীরা ২৯ অক্টোবর ২০২৬ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৬ নভেম্বর ২০২৬ বিকেল ৪টা। নির্ধারিত সময়ের বাইরে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, চাকরির ধরন অস্থায়ী এবং কর্মস্থল ঢাকা। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
প্রার্থীদের বয়স ১ অক্টোবর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদন করতে হবে অনলাইনে। আবেদনপত্রের সঙ্গে নির্ধারিত মাপ অনুযায়ী ৩০০ বাই ৩০০ পিক্সেলের ছবি এবং ৩০০ বাই ৮০ পিক্সেলের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণ করা হবে না।
নিয়োগ পরীক্ষার ফি টেলিটক সিমের মাধ্যমে জমা দিতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ থেকে ৭ নম্বর পদের জন্য ফি ১১২ টাকা এবং ৮ নম্বর পদের জন্য ৫৬ টাকা। আবেদন জমা দেওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। এ ফি অফেরতযোগ্য।
আগ্রহী প্রার্থীরা জাতীয় সঞ্চয় অধিদফতরের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট https://nsd.teletalk.com.bd/ থেকে আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।