ঢাকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ সাংবাদিকদের নিয়ে মন্তব্য, এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ শুধু আইনে সড়ক নিরাপদ হবে না, প্রয়োজন কার্যকর প্রয়োগ: ইলিয়াস কাঞ্চন টঙ্গীতে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার দিল্লি এড়িয়ে রুবিওর ভারত সফর, বদলাচ্ছে সম্পর্কের সমীকরণ ৯৭ শতাংশ কাজ শেষ, তবু বাতিল বিআরটি প্রকল্প রাজধানীর যানজট নিরসনে সরকারের চার বড় উদ্যোগ ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ সরকার লাওসে চীনের নতুন সামরিক ঘাঁটি, বাড়ছে আঞ্চলিক উদ্বেগ সোনা-হীরা চোরাচালান মামলায় দিলীপ আগরওয়ালার এক দিনের রিমান্ড হাইকোর্টে অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ ও উদ্ধার মহড়া

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, টোকিওতে বিলম্ব

ত্রুটি মেরামতে আরও আড়াই ঘণ্টা লাগতে পারে বলে জানিয়েছেন বিমানের ক্যাপ্টেন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-১০-২০২৬ ০৭:৩১:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০৭:৩১:১৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, টোকিওতে বিলম্ব ছবি: সংগৃহীত

জাপান সফর শেষে দেশে ফেরার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের ঠিক আগে ত্রুটিটি ধরা পড়ায় প্রধানমন্ত্রীর দেশে ফেরার যাত্রা বিলম্বিত হয়। এ সময় প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা বিমানে অবস্থান করছিলেন।


টোকিওর স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে বিমানটি টার্মিনাল ছেড়ে উড্ডয়নের প্রস্তুতি নেয়। তবে রানওয়েতে পৌঁছানোর পর সেটি থেমে যায়। প্রায় ১৫ মিনিট পর বিমানের ক্যাপ্টেন মো. ইমামুল ইসলাম যাত্রীদের জানান, কারিগরি সমস্যার কারণে ফ্লাইটটি উড্ডয়ন করতে পারছে না।


ক্যাপ্টেন জানান, ত্রুটি শনাক্ত করে তা মেরামতের জন্য দুজন প্রকৌশলী কাজ করছেন। সমস্যা সমাধান হলেই বিমানটি উড্ডয়ন করবে বলে তিনি আশ্বস্ত করেন। পরে প্রধানমন্ত্রীসহ বিমানে থাকা অন্য সফরসঙ্গীরা বিমান থেকে নেমে আসেন।


স্থানীয় সময় রাত ৮টার দিকে দেওয়া আরেকটি ঘোষণায় ক্যাপ্টেন জানান, ত্রুটি মেরামতে আরও আড়াই ঘণ্টা সময় লাগতে পারে। ফলে ফ্লাইটটির যাত্রা শুরুর সময় নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।


চার দিনের সফর শেষে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমানটির টোকিও থেকে রওনা হওয়ার কথা ছিল। পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশের স্থানীয় সময় রাত ১০টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল ফ্লাইটটির।


জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি মাসের ২৬ অক্টোবর জাপান সফরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে দেশে ফেরার সময় বিমানটিতে এই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।