ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ সাংবাদিকদের নিয়ে মন্তব্য, এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ শুধু আইনে সড়ক নিরাপদ হবে না, প্রয়োজন কার্যকর প্রয়োগ: ইলিয়াস কাঞ্চন টঙ্গীতে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার দিল্লি এড়িয়ে রুবিওর ভারত সফর, বদলাচ্ছে সম্পর্কের সমীকরণ ৯৭ শতাংশ কাজ শেষ, তবু বাতিল বিআরটি প্রকল্প রাজধানীর যানজট নিরসনে সরকারের চার বড় উদ্যোগ ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ সরকার লাওসে চীনের নতুন সামরিক ঘাঁটি, বাড়ছে আঞ্চলিক উদ্বেগ সোনা-হীরা চোরাচালান মামলায় দিলীপ আগরওয়ালার এক দিনের রিমান্ড হাইকোর্টে অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ ও উদ্ধার মহড়া

পার্বতীপুরে কিশোরকণ্ঠের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, পুরস্কার ২ লাখ টাকার ও ল্যাপটপ

‘কিশোরকণ্ঠ পড়বো, জীবনটাকে গড়বো’ প্রতিপাদ্য নিয়ে জেলার ছয়টি উপজেলার ১২টি কেন্দ্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-১০-২০২৬ ০৮:৫৫:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৬ ০৮:৫৫:৪৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২১ বার পঠিত
পার্বতীপুরে কিশোরকণ্ঠের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, পুরস্কার ২ লাখ টাকার ও ল্যাপটপ ছবি: প্রতিনিধি

‘কিশোরকণ্ঠ পড়বো, জীবনটাকে গড়বো’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে জনপ্রিয় মেধাবৃত্তি পরীক্ষা ‘কিশোরকণ্ঠ পরীক্ষা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।


শুক্রবার (৩০ অক্টোবর,২০২৬ খ্রি.) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দিনাজপুর জেলার ছয়টি উপজেলায় ১২টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলাগুলো হলো—পার্বতীপুর, হাকিমপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, বিরামপুর ও ফুলবাড়ী। এসব কেন্দ্রে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার চতুর্থ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।


এর মধ্যে পার্বতীপুর উপজেলায় তিনটি কেন্দ্রে মোট ১ হাজার ২৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। কেন্দ্রগুলো হলো—জ্ঞানাঙ্কুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ৬২৫ জন, ভবানীপুর শেরপুর উচ্চ বিদ্যালয়ে ২০৪ জন এবং যশাই উচ্চ বিদ্যালয়ে ৪১৩ জন।


পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের দিনাজপুর দক্ষিণ জেলার উপদেষ্টা আলহাজ মো. আনোয়ার হোসেন, সহকারী পরিচালক সারোয়ার হোসেন, পার্বতীপুর উপজেলা পরিচালক আল ইমরান ও উপজেলা সহকারী পরিচালক আল হাসির ইসলাম। এ ছাড়া ভবানীপুর কেন্দ্রে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের দিনাজপুর দক্ষিণ জেলার উপদেষ্টা শাহীন আক্তার এবং যশাই কেন্দ্রে উপস্থিত ছিলেন জেলা নির্বাহী সম্পাদক ওমর হান্নান।


ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, মেধাবৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল, সাধারণ ও বিশেষ—এই তিনটি ক্যাটাগরিতে নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে সর্বমোট ২ লাখ টাকার বৃত্তি প্রদান করা হবে। সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীর জন্য থাকছে একটি ল্যাপটপ। পাশাপাশি সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্যও থাকবে আকর্ষণীয় পুরস্কার।


আয়োজকরা জানান, গত ১৪ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সরাসরি ও অনলাইনে ২০০ টাকা নিবন্ধন ফি দিয়ে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করে। শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়ালেখার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভা বিকশিত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।


তাঁরা আরও আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করে তুলবে এবং জ্ঞানচর্চা ও শিক্ষার প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।