রামপুরায় দুই বাসের পাল্লাপাল্লিতে নিহত ৩৭ বছর বয়সী ব্যক্তি
বাসের চাপায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে নেওয়ার পর মৃত্যু
- আপলোড সময় : ৩০-১০-২০২৬ ০৩:৪৬:৩৮ অপরাহ্ন
- আপডেট সময় : ৩০-১০-২০২৬ ০৩:৪৬:৩৮ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৫৯ বার পঠিত
ছবি: সংগৃহীত
রাজধানীর রামপুরা ব্রিজে দুই বাসের প্রতিযোগিতার মধ্যে চাপা পড়ে শহিদুল্লাহ (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ভাই জুয়েল রানা জানান, গত শনিবার চীন সফরে গিয়েছিলেন শহিদুল্লাহ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দেশে ফিরে বাসায় যাওয়ার পথে রামপুরা ব্রিজে একটি বাস থেকে নামেন তিনি। এ সময় পাল্লাপাল্লিতে থাকা দুটি বাসের মধ্যে চাপা পড়ে গুরুতর আহত হন।
পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত শহিদুল্লাহ ডেমরার নড়াইবাগ এলাকার হারুন অর রশিদের ছেলে। তিনি একটি কারখানায় বৈদ্যুতিক মিস্ত্রি হিসেবে কাজ করতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছিল। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়। পরে পরিবারের সদস্যরা রামপুরা থানার অনুমতি নিয়ে বিনা ময়নাতদন্তে মরদেহ নিয়ে যান।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।