ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ সাংবাদিকদের নিয়ে মন্তব্য, এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ শুধু আইনে সড়ক নিরাপদ হবে না, প্রয়োজন কার্যকর প্রয়োগ: ইলিয়াস কাঞ্চন টঙ্গীতে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার দিল্লি এড়িয়ে রুবিওর ভারত সফর, বদলাচ্ছে সম্পর্কের সমীকরণ ৯৭ শতাংশ কাজ শেষ, তবু বাতিল বিআরটি প্রকল্প রাজধানীর যানজট নিরসনে সরকারের চার বড় উদ্যোগ ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ সরকার লাওসে চীনের নতুন সামরিক ঘাঁটি, বাড়ছে আঞ্চলিক উদ্বেগ সোনা-হীরা চোরাচালান মামলায় দিলীপ আগরওয়ালার এক দিনের রিমান্ড হাইকোর্টে অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ ও উদ্ধার মহড়া

২৪ ঘণ্টায় ৩ শতাধিক হুতি যোদ্ধা নিহত

ইয়েমেনের সরকারি বাহিনীর দাবি, সামরিক অভিযানে ৩২৪ হুতি কমান্ডার ও যোদ্ধা নিহত বা আহত হয়েছেন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-১০-২০২৬ ০৯:৪৫:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৬ ০৯:৪৫:০০ অপরাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ১৯ বার পঠিত
২৪ ঘণ্টায় ৩ শতাধিক হুতি যোদ্ধা নিহত ছবি: সংগৃহীত

ইয়েমেন বাহিনীর অভিযানে ২৪ ঘণ্টায় ৩০৭ জন হুথি যোদ্ধা ও কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। বলা হয়েছে, ‘ডন অব ইয়েমেন’ নামের এ অভিযানের সময় হুতি নিয়ন্ত্রিত এলাকাগুলোয় মোট ৭৩৬টি বিমান ও সামরিক আঘাত হানা হয়। এ ছাড়া এ সময় হুথিদের ৬৮টি সামরিক যান ও বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ধ্বংস বা ক্ষডুগ্রস্ত করা সম্ভব হয়েছে বলেও উল্লেখ করা হয়। ইয়েমেনি সেনাবাহিনী সূত্র জানিয়েছে, চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে গতকাল এসব হামলা চালানো হয়। এতে বিদ্রোহীদের গুরুত্বপূর্ণ কমান্ড সেন্টার, সৈন্য সমাবেশ, অতিরিক্ত সেনাদল, প্রধান প্রধান অস্ত্রের ডিপো এবং রসদ সরবরাহের পথগুলোকে সরাসরি লক্ষ্যবস্তু করা হয়। অন্যদিকে, এ হামলার বিষয়ে হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কৌশলগত তাইজ প্রদেশেও সরকারি বাহিনীর হামলায় বিদ্রোহীদের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, তারা সেখানে একটি পরিত্যক্ত হোটেলের ভিতরে থাকা কমান্ড সেন্টার, ভারী অস্ত্র এবং একটি অস্ত্রের ডিপোতে হামলা চালিয়েছে।


১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদির : ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি আরব। দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এ তথ্য নিশ্চিত করেন। 


ফের চালু রিয়াদ বিমানবন্দর : দুই সপ্তাহ বন্ধ থাকার পর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য আবারও চালু হয়েছে সৌদি আরবের প্রধান বিমানবন্দর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর। তবে সৌদির রাজধানী রিয়াদ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। এমন পরিস্থিতিতে বিমানবন্দরটিকে এখনো ‘অনিরাপদ’ বলে সতর্ক করেছে গোষ্ঠীটি। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১ ও ২ থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল আবার শুরু হয়েছে। এর আগে গত সপ্তাহে বিমানবন্দরটিতে সীমিত পরিসরে অভ্যন্তরীণ ফ্লাইট চালু করা হয়েছিল। হুথিদের প্রাণঘাতী হামলায় বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার প্রায় দুই সপ্তাহ পর আন্তর্জাতিক ফ্লাইট চলাচলও স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হলো। তবে হামলার আশঙ্কা এখনো কাটেনি। হুথি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বিমানবন্দরটিকে এখনো ‘অনিরাপদ’ বলে উল্লেখ করেছেন। আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় সব বিমান সংস্থা, তাদের কর্মী এবং যাত্রীদের রিয়াদ বিমানবন্দর ব্যবহার না করার সতর্কবার্তা দিয়েছেন তিনি। ইয়াহিয়া সারি বলেন, বিমানবন্দরটি অনিরাপদ এবং তাদের বাহিনীর জন্য সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হচ্ছে। ফলে বিমানবন্দর চালু হলেও সেখানে ফ্লাইট পরিচালনা ও যাতায়াতের ক্ষেত্রে ঝুঁকি রয়েছে বলে দাবি করেছে হুথি গোষ্ঠী।


এদিকে সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ তায়েফ ও জাজান অঞ্চলে জারি করা সম্ভাব্য বিপৎসংকেত তুলে নিয়েছে। স্থানীয় সময় গতকাল দুপুর ১২টা ৫৩ মিনিটে (জিএমটি সকাল ৯টা ৫৩ মিনিট) মোবাইল ফোনের মাধ্যমে বাসিন্দাদের কাছে সতর্কবার্তা পাঠানো হয়েছিল। পরে এক বিবৃতিতে সিভিল ডিফেন্স জানায়, বিপদের আশঙ্কা কেটে গেছে। তবে নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে এবং যে কোনো ধরনের জমায়েত ও ছবি তোলা থেকে বিরত থাকতে বাসিন্দাদের পরামর্শ দেওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।