ঢাকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ সাংবাদিকদের নিয়ে মন্তব্য, এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ শুধু আইনে সড়ক নিরাপদ হবে না, প্রয়োজন কার্যকর প্রয়োগ: ইলিয়াস কাঞ্চন টঙ্গীতে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার দিল্লি এড়িয়ে রুবিওর ভারত সফর, বদলাচ্ছে সম্পর্কের সমীকরণ ৯৭ শতাংশ কাজ শেষ, তবু বাতিল বিআরটি প্রকল্প রাজধানীর যানজট নিরসনে সরকারের চার বড় উদ্যোগ ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ সরকার লাওসে চীনের নতুন সামরিক ঘাঁটি, বাড়ছে আঞ্চলিক উদ্বেগ সোনা-হীরা চোরাচালান মামলায় দিলীপ আগরওয়ালার এক দিনের রিমান্ড হাইকোর্টে অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ ও উদ্ধার মহড়া

নেতানিয়াহুর সরকার গঠনের কোনো পথ নেই, দাবি লাপিদের

নির্বাচনে নেতানিয়াহুবিরোধী জোট পয়েন্টের ব্যবধানে জয় পেয়েছে বলে দাবি করেছেন ইসরাইলের বিরোধীদলীয় নেতা।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-১০-২০২৬ ১০:৫৩:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৬ ১০:৫৩:৩৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৯ বার পঠিত
নেতানিয়াহুর সরকার গঠনের কোনো পথ নেই, দাবি লাপিদের ছবি—সংগৃহীত

ইসরাইলের সদ্য সমাপ্ত নির্বাচনে নেতানিয়াহুবিরোধী জোট পয়েন্টের ব্যবধানে জয় পেয়েছে বলে দাবি করেছেন বিদায়ী বিরোধীদলীয় নেতা ও ‘বি’ইয়াচাদ’ দলের প্রধান ইয়ার লাপিদ। তার মতে, নির্বাচনে নেতানিয়াহুর জোটের আসন কমে যাওয়ায় সরকার গঠনের কোনো পথ নেই তার সামনে। তবে বিরোধী জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনের আলোচনা এগিয়ে নিতে জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।


শুক্রবার (৩০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লাপিদ লেখেন, ‘মঙ্গলবার রাত ১০টায় আমরা সবাই স্ক্রিনের দিকে তাকিয়ে একটি সংখ্যার অপেক্ষায় ছিলাম। সেটি ৬১। কিন্তু সেটি হয়নি। আমাদের জন্যও নয়, আর নিশ্চিতভাবেই তার (নেতানিয়াহু) জন্যও নয়।’

নির্বাচনে নেতানিয়াহুবিরোধী জোটের দলগুলো সম্মিলিতভাবে ৬৭টি আসন পেয়েছে। তবে চারটি ইহুদিপ্রধান দলের মধ্যে তিনটি দল ইয়াশার, বি’ইয়াচাদ ও ইসরাইল বেইতেনু আরব নেতৃত্বাধীন জয়েন্ট লিস্ট ও রা’আমের সঙ্গে জোট সরকার গঠনে অস্বীকৃতি জানিয়েছে। ফলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।


নেতানিয়াহুবিরোধী ইহুদিপ্রধান দলগুলো পেয়েছে ৪৮টি আসন। অন্যদিকে আরব নেতৃত্বাধীন দুটি দল পেয়েছে ১৯টি আসন, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। অপরদিকে নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন। তার দল লিকুদ ২৭টি আসন নিয়ে পার্লামেন্টের বৃহত্তম দল হয়েছে। তবে ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের স্পষ্ট কোনো পথ নেই তাদেরও।

লাপিদ স্বীকার করেন, নেতানিয়াহুর বিরোধীরা নির্বাচনে স্পষ্ট ও তাৎক্ষণিক জয় প্রত্যাশা করেছিলেন। এমন ফল চেয়েছিলেন, যার পর নিশ্চিন্তে ঘুমাতে যাওয়া যায়। কিন্তু নির্বাচনে সেই প্রত্যাশা পূরণ হয়নি।


তার দাবি, নেতানিয়াহুর জোটের আসন আগের ৬৮ থেকে কমে ৫৩টিতে নেমে এসেছে। এর মধ্যে ১৩টি আসন অতি-রক্ষণশীল দুটি দলের, যারা নিজেদের অ-জায়নবাদী হিসেবে বিবেচনা করে। ফলে নেতানিয়াহুর হাতে কার্যত ৪০টি আসন রয়েছে। লাপিদের ভাষায়, ‘তার হাতে এখন ৪০টি আসন। এটাই তার শক্তি। তিনি যা-ই করুন না কেন, সরকার গঠনের কোনো পথ তার সামনে নেই।’

লাপিদ আরও বলেন, ‘তার মানে আমরাই জিতেছি। এটি বড় ব্যবধানে নকআউট জয় ছিল না; পয়েন্টের ব্যবধানে জয়। তবে পয়েন্টও গুরুত্বপূর্ণ। জয় তো জয়ই।’


তিনি জানান, ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বে বিরোধী জোট সরকার গঠনের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। তবে কাজটি কঠিন হবে এবং সফলতা নিশ্চিত নয় বলেও স্বীকার করেন তিনি।

এ পরিস্থিতিতে ইসরাইলিদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন লাপিদ। তিনি বলেন, ‘ইসরাইলিদের কাছে এমন কিছু চাওয়া কঠিন, তবু আমাকে ধৈর্য ধরার অনুরোধ করতে হচ্ছে।’

সরকার গঠনের প্রক্রিয়া নির্বাচনী প্রচারের ঠিক বিপরীত বলেও মন্তব্য করেন তিনি। লাপিদের ভাষায়, ‘এটি ছোট ছোট কক্ষে, ধীরে ধীরে এবং ক্যামেরার আড়ালে সম্পন্ন হয়।’




নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৭

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।