২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন
নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০২-১১-২০২৬ ০৯:৩৪:১১ অপরাহ্ন
- আপডেট সময় : ০২-১১-২০২৬ ০৯:৩৪:১১ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৩৮ বার পঠিত
সংগৃহীত ছবি
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামী বছর সরকারি চাকরিজীবীরা মোট ২৯ দিন ছুটি পাবেন। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
তিনি জানান, ২০২৭ সালের সরকারি ছুটির তালিকায় সাধারণ ছুটি রাখা হয়েছে ১৫ দিন। এ ছাড়া নির্বাহী আদেশে ছুটি থাকবে ১৪ দিন। সব মিলিয়ে আগামী বছর সরকারি ছুটির সংখ্যা দাঁড়িয়েছে ২৯ দিন।
এর আগে সোমবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।