২০২৭ সালের হজে আরও ২০ হাজার কোটা বাড়ানোর দাবি হাবের
নির্ধারিত ৭৮ হাজার ৫০০ জনের কোটা পূর্ণ হয়েছে। নিবন্ধনের অপেক্ষায় রয়েছেন আরও ২০ হাজারের বেশি মানুষ।
- আপলোড সময় : ০২-১১-২০২৬ ১০:২৫:১৬ অপরাহ্ন
- আপডেট সময় : ০২-১১-২০২৬ ১০:২৫:১৬ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ২৬ বার পঠিত
ছবি—সংগৃহীত
২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য অতিরিক্ত ২০ হাজার কোটা বরাদ্দের দাবি জানিয়েছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। সৌদি সরকারের নির্ধারিত ৭৮ হাজার ৫০০ জনের কোটা ইতিমধ্যে পূর্ণ হয়েছে। তবে হজে যাওয়ার জন্য নিবন্ধনের অপেক্ষায় রয়েছেন আরও ২০ হাজারের বেশি মানুষ।
সোমবার (২ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান হাবের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ মজুমদার।
তিনি জানান, ২০২৭ সালের হজের জন্য সৌদি সরকার বাংলাদেশকে ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ করে দিয়েছে। যদিও বাংলাদেশের জন্য নির্ধারিত মূল কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। এ অবস্থায় অপেক্ষমাণ হজযাত্রীদের সুযোগ দিতে সৌদি সরকারের কাছে আরও ২০ হাজার কোটা বরাদ্দের আহ্বান জানিয়েছে হাব।
একই সঙ্গে কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে হজের কোটা বাড়াতে ধর্ম মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে হাব মহাসচিব প্রাথমিকভাবে নিবন্ধিত হজযাত্রীদের আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ঘোষিত প্যাকেজের অবশিষ্ট টাকা পরিশোধের অনুরোধ জানান। পাশাপাশি সরকারের নিবন্ধিত হজ এজেন্সি ছাড়া অন্য কারও সঙ্গে অর্থ লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।