ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৭০
চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৪৩৩ জনে দাঁড়িয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬ হাজার ১৭ জন।
- আপলোড সময় : ০২-১১-২০২৬ ১০:২৯:৩৪ অপরাহ্ন
- আপডেট সময় : ০২-১১-২০২৬ ১০:২৯:৩৪ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ২৯ বার পঠিত
ছবি—সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭০ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৩ জনে।
মঙ্গলবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৯০০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৫২, খুলনায় ২৯৪, বরিশালে ১৮৩, রাজশাহীতে ১৫৩, ময়মনসিংহে ৯৫, রংপুরে ৭১ এবং সিলেটে ২২ জন ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে তিনজন ঢাকা বিভাগের, দুজন ময়মনসিংহ বিভাগের এবং একজন সিলেট বিভাগের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৮৯৯ জন। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৪৪৯ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৬ হাজার ১৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।