ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ী এলাকায় শ্রমিকদের অবরোধ ও ধাওয়া-পাল্টাধাওয়া, পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০৪-১১-২০২৬ ১২:৪২:০০ অপরাহ্ন
- আপডেট সময় : ০৪-১১-২০২৬ ১২:৪২:০০ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৩৮ বার পঠিত
ছবি: সংগৃহীত
গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় পোশাক শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আন্দোলনকারীদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, সাইনবোর্ড এলাকায় শ্রমিকরা সড়ক অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে।
বেতন বৃদ্ধির দাবিতে গত কয়েকদিন যাবৎ গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকার শ্রমিকরা বিক্ষোভ, অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আসছিল।
এসব ঘটনায় পুলিশ ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছে। এছাড়া গতকাল পুলিশের গাড়িসহ বিভিন্ন যানবাহন ও কারখানার গুদামে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।