ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নোবিপ্রবি গবেষকদের নতুন ব্যাকটেরিয়া আবিষ্কার: নামকরণ বাংলাদেশের নামে রেলওয়ে, পাসপোর্ট অফিস ও সড়কে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান ১৫ বছরের ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

বিকল্প আয়ের পথে বদলাচ্ছে কুড়িগ্রামের চরবাসীর জীবন

ভেড়া পালন, সবজি চাষ ও জৈব সার উৎপাদনে স্বাবলম্বী হচ্ছেন ২৮ চরের ৮৪০ পরিবার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১১-২০২৬ ১২:৪৯:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৬ ১২:৪৯:৫৬ অপরাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ২৯ বার পঠিত
বিকল্প আয়ের পথে বদলাচ্ছে কুড়িগ্রামের চরবাসীর জীবন ছবি সংগৃহিত

বন্যা ও নদীভাঙনের সঙ্গে লড়াই করে জীবিকা নির্বাহ করা কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষের জীবনে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। ভেড়া পালন, সবজি চাষ, বস্তায় আদা উৎপাদন ও জৈব সার তৈরির মতো বিকল্প আয়ের উদ্যোগে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন তাঁরা। বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ বাংলাদেশের সহায়তায় বদলে যাচ্ছে চরাঞ্চলের অনেক পরিবারের জীবনমান।

কুড়িগ্রামের ১৬টি নদ-নদীবেষ্টিত এলাকায় রয়েছে সাড়ে ৪ শতাধিক চর ও দ্বীপচর। এসব এলাকার মানুষকে বছরের বিভিন্ন সময়ে বন্যা, নদীভাঙন, ফসলহানি ও জীবিকার অনিশ্চয়তার মুখোমুখি হতে হয়। এ পরিস্থিতিতে ফ্রেন্ডশিপ লুক্সেমবার্গের সহায়তায় ট্রানজিশনাল ফান্ড প্রকল্পের আওতায় চলতি বছর সদর, চিলমারী ও রৌমারী উপজেলার ২৮টি চরের ৮৪০টি দরিদ্র পরিবারকে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।

প্রকল্পের আওতায় ভেড়া বিতরণ, শীত ও গ্রীষ্মকালীন সবজির বীজ সরবরাহ, কৃষিবিষয়ক প্রশিক্ষণ, বস্তায় আদা চাষ, ভার্মি কম্পোস্ট উৎপাদন এবং সুশাসন ও আইনগত বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। বন্যার মধ্যেও সবজি উৎপাদন অব্যাহত রাখতে কমিউনিটিভিত্তিক চাষাবাদে উৎসাহ দেওয়া হচ্ছে। পাশাপাশি উৎপাদিত সবজি বাজারজাতের সুবিধার্থে কয়েকটি এলাকায় স্থাপন করা হয়েছে বন্ধু বাজার।

কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের ধরলা নদীর অববাহিকায় মণ্ডলপাড়া গ্রামের চরাঞ্চলেও এসব উদ্যোগের সুফল মিলছে। স্থানীয় বাসিন্দা ঝরণা বেগম জানান, ফ্রেন্ডশিপ প্রকল্প থেকে তিনি ৪ হাজার ১০০ টাকা মূল্যের একটি ভেড়া পেয়েছিলেন। বর্তমানে সেই ভেড়ার চারটি বাচ্চাসহ তাঁর মোট পাঁচটি ভেড়া রয়েছে, যার বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা।

একই গ্রামের নুরজাহান বেগম আধুনিক পদ্ধতিতে সবজি উৎপাদনের প্রশিক্ষণ নিয়ে বসতবাড়িতে চাষাবাদ শুরু করেছেন। চলতি বছর এ পর্যন্ত প্রায় ১০ হাজার টাকার সবজি বিক্রি করেছেন তিনি। এতে সংসারের খরচ মেটানোর পাশাপাশি কিছু অর্থ সঞ্চয় করতে পারছেন। অন্যদিকে জোসনা বেগম ভার্মি কম্পোস্ট তৈরির প্রশিক্ষণ নিয়ে প্রতি মাসে প্রায় ১ হাজার ২০০ টাকার কেঁচো সার বিক্রি করছেন। পাশাপাশি ফ্রেন্ডশিপের সহায়তায় ৫০টি বস্তায় আদা চাষ করেছেন তিনি। প্রতি বস্তায় এক থেকে দেড় কেজি আদা উৎপাদনের আশা করছেন।

প্রকল্পের মাধ্যমে চরাঞ্চলের পরিবারগুলো রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমিয়ে নিজেরাই জৈব সার উৎপাদন ও ব্যবহার করছেন। পাশাপাশি ফেরোমন ফাঁদ ব্যবহার করে ধানের পোকামাকড় দমন এবং সরকারি সেবা পেতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগের প্রবণতাও বাড়ছে।

আয়বর্ধক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক সচেতনতা ও আইনগত সহায়তাও দেওয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দা বাচ্চু মিয়া জানান, সুশাসনবিষয়ক প্রশিক্ষণের মাধ্যমে পারিবারিক নির্যাতন, বাল্যবিবাহ, বহুবিবাহ, পারিবারিক দ্বন্দ্ব, সংবিধান ও সংসদ সম্পর্কে জানতে পেরেছেন। প্রয়োজনে ফ্রেন্ডশিপের কাছ থেকে বিনামূল্যে আইনগত পরামর্শও পাচ্ছেন তাঁরা।

ফ্রেন্ডশিপের এএসডি প্রকল্পের রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ মো. আশরাফুল ইসলাম মল্লিক জানান, ফ্রেন্ডশিপ লুক্সেমবার্গের সহায়তায় জেলার তিন উপজেলার ২৮টি চরে ৮৪০ জন সদস্যকে অর্থনৈতিক উন্নয়ন, সুশাসন ও স্থানীয় অবকাঠামো উন্নয়নে সহায়তা দেওয়া হয়েছে।

কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ তানভীর আহমেদ সরকার জানান, প্রকল্পের পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপকারভোগীদের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দিয়ে অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা করছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান বলেন, চলতি বছর প্রকল্পের আওতায় সদর, চিলমারী ও রৌমারী উপজেলার ৮৪০টি পরিবারকে ভেড়া ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নদ-নদীর চর ও দ্বীপচর ভেড়া পালনের জন্য অত্যন্ত উপযোগী। এ উদ্যোগ স্থানীয় মানুষের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।