ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নোবিপ্রবি গবেষকদের নতুন ব্যাকটেরিয়া আবিষ্কার: নামকরণ বাংলাদেশের নামে রেলওয়ে, পাসপোর্ট অফিস ও সড়কে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান ১৫ বছরের ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

সেন্ট মার্টিন ভ্রমণ খরচ ২০২৬: এক রাতের ট্যুরে কত টাকা লাগবে?

বাস, জাহাজ, হোটেল ও খাবারের খরচসহ সেন্ট মার্টিন ভ্রমণের সম্ভাব্য বাজেট এবং প্রয়োজনীয় তথ্য জেনে নিন।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১১-২০২৬ ১২:৪৭:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৬ ১২:৫১:১৬ অপরাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
সেন্ট মার্টিন ভ্রমণ খরচ ২০২৬: এক রাতের ট্যুরে কত টাকা লাগবে? ছবি সংগৃহীত

সেন্ট মার্টিনে এক রাতের ভ্রমণ, জনপ্রতি খরচ হতে পারে ৯ হাজার ৩০০ টাকা

ঢাকা থেকে কক্সবাজার হয়ে সেন্ট মার্টিন ঘুরে এক রাত অবস্থান করতে চাইলে যাতায়াত, থাকা ও খাবার মিলিয়ে ন্যূনতম এই বাজেট রাখতে হবে

ঢাকা থেকে সেন্ট মার্টিনে গিয়ে এক রাত অবস্থান করে ফিরে আসতে জনপ্রতি অন্তত ৯ হাজার ৩০০ টাকা খরচ হতে পারে। চলতি পর্যটন মৌসুমে জাহাজ, বাস, আবাসন ও খাবারের খরচ বিবেচনায় এই হিসাব করা হয়েছে। তবে ভ্রমণের ধরন ও ব্যক্তিগত পছন্দ অনুযায়ী ব্যয় আরও বাড়তে পারে।

পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। আগামী ১৫ মার্চ পর্যন্ত দ্বীপটিতে ভ্রমণ ও রাতযাপনের সুযোগ থাকছে। প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক দ্বীপে যেতে পারবেন।


এক রাতের ভ্রমণে সম্ভাব্য খরচ

ঢাকা থেকে কক্সবাজার যাওয়া-আসার নন-এসি বাসভাড়া ধরা হয়েছে ২ হাজার ৪০০ টাকা। কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাওয়া-আসার জাহাজের সর্বনিম্ন ভাড়া ৩ হাজার ৬০০ টাকা। এ ছাড়া ইকোনমি হোটেল বা রিসোর্টে এক রাতের জন্য ১ হাজার ৫০০ টাকা, ছয় বেলার খাবারে ১ হাজার ২০০ টাকা, পরিবেশ সংরক্ষণ ফি ১০০ টাকা এবং স্থানীয় যাতায়াতে ৫০০ টাকা হিসাব করা হয়েছে। সব মিলিয়ে সম্ভাব্য খরচ দাঁড়ায় ৯ হাজার ৩০০ টাকা।

এই বাজেটে কেনাকাটা ও অন্যান্য ব্যক্তিগত খরচ অন্তর্ভুক্ত নয়। আবাসন, খাবার ও যাতায়াতের মান অনুযায়ী মোট ব্যয় বাড়তে পারে।


ভ্রমণের আগে যেসব বিষয় জানা জরুরি

সেন্ট মার্টিন ভ্রমণের পরিকল্পনা করলে শুরুতেই জাহাজের টিকিট সংগ্রহ করা ভালো। চলতি মৌসুমে কক্সবাজার থেকে দ্বীপে যাতায়াতের জন্য এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলী ও এমভি টেকনাফ চলাচল শুরু করেছে। আরও কয়েকটি জাহাজ অনুমতির অপেক্ষায় রয়েছে। তাই টিকিট কাটার আগে কোন কোন জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে, তা যাচাই করা প্রয়োজন।

অনুমোদিত জাহাজগুলোর ওয়েবসাইট, পরিচালনাকারী প্রতিষ্ঠানের গ্রাহকসেবা নম্বর কিংবা ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট কেনা যাবে। যাওয়া ও ফেরার টিকিট আলাদাভাবে কেনার সুযোগ থাকলেও ভ্রমণের তারিখ নিশ্চিত হলে দুই পথের টিকিট একসঙ্গে সংগ্রহ করা সুবিধাজনক।

জাহাজে সাধারণ সিট, বিজনেস চেয়ার, মোজারাট চেয়ার, বেড ও কেবিনসহ বিভিন্ন ধরনের আসন রয়েছে। আসন ও সুযোগ-সুবিধা অনুযায়ী যাওয়া-আসার ভাড়া ৩ হাজার ৬০০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে।

দ্বীপে প্রবেশের জন্য প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হবে। পাশাপাশি নিতে হবে ট্রাভেল পাস। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের তত্ত্বাবধানে এ প্রক্রিয়া সম্পন্ন হয়। পর্যটকদের আলাদাভাবে নিবন্ধন করতে হয় না। জাহাজের টিকিট বুকিংয়ের পর প্রয়োজনীয় নিবন্ধনের কাজ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানই করে থাকে।


থাকার খরচ ও আবাসন ব্যবস্থা

সেন্ট মার্টিনে রাত কাটানোর পরিকল্পনা থাকলে আগেই হোটেল, রিসোর্ট বা কটেজ বুকিং করে রাখা উচিত। দ্বীপে ২৩০টির বেশি হোটেল, রিসোর্ট ও কটেজে থাকার ব্যবস্থা রয়েছে। সেখানে পৌঁছে আবাসন খুঁজতে গেলে সময় ও ভোগান্তি দুটোই বাড়তে পারে।

আবাসনের ধরন অনুযায়ী এক রাতের ভাড়া ভিন্ন। প্রিমিয়াম হোটেল ও রিসোর্টে ভাড়া ৮ থেকে ১২ হাজার টাকা, স্ট্যান্ডার্ড আবাসনে সাড়ে ৪ হাজার থেকে ৭ হাজার টাকা এবং ইকোনমি হোটেল ও রিসোর্টে ২ হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকা পর্যন্ত হতে পারে। ছুটির দিন ও পর্যটকের চাপ বেশি থাকলে ভাড়া বাড়তে পারে। আবার কিছু প্রতিষ্ঠানে বিশেষ ছাড়ও পাওয়া যায়।

বুকিংয়ের আগে বিভিন্ন রিসোর্টের ওয়েবসাইট বা বুকিং প্ল্যাটফর্মে ছবি, সুযোগ-সুবিধা ও রেটিং দেখে নেওয়া যেতে পারে। তবে বুকিং চূড়ান্ত করার আগে সরাসরি যোগাযোগ করে ভাড়া ও শর্ত নিশ্চিত হওয়া জরুরি।


জাহাজ চলাচল ও ভ্রমণ নির্দেশনা

দেশের যেকোনো স্থান থেকে প্রথমে কক্সবাজারে পৌঁছাতে হবে। সেখানকার নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটি থেকে সকালে সেন্ট মার্টিনের উদ্দেশে জাহাজ ছেড়ে যায়। দ্বীপ থেকে বিকেলে কক্সবাজারের উদ্দেশে ফেরে। যাত্রার আগে টিকিটে উল্লেখ করা সময় ও নির্দেশনা যাচাই করে নেওয়া উচিত।

ভ্রমণের সময় জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার থেকে বিরত থাকতে হবে। সৈকতে রাতে আলো জ্বালানো, উচ্চ শব্দ করা, বারবিকিউ পার্টি এবং মোটরসাইকেল ও সি-বাইকের মতো যানবাহন চালানো নিষিদ্ধ। পর্যটকদের এসব বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।