বগুড়ায় জুয়ার আসর থেকে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা গ্রেপ্তার
শাজাহানপুরের খরনা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক তালেব মেম্বারকে জুয়া খেলার সময় হাতেনাতে আটক করে র্যাব, পরবর্তীতে আদালতের মাধ্যমে পাঠানো হয় জেলহাজতে
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১৩-১১-২০২৬ ০৯:৫৩:৪৩ অপরাহ্ন
- আপডেট সময় : ১৩-১১-২০২৬ ০৯:৫৩:৪৩ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৮১ বার পঠিত
ছবি: প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে জু'য়া খেলার সময় র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন খরনা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ তালেব মেম্বার।
এর আগে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে খরনা কাজলগড়ি গ্রামে জু'য়া খেলার সময় র্যাব তাকে ও তানসেন নামে এক যুবককে গ্রেফতার করে।
পরে তাদের শাজাহানপুর থানা পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হলে জেলহাজতে পাঠানো হয়।
এছাড়াও গত ১৩ নভেম্বর গয়নাকুড়ি এলাকায় পুলিশের দেখে দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক এবং ২৫ আগস্ট একই এলাকা থেকে তাকে গ্রেফতার করেছিল পুলিশ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।