ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ আবদুল্লাহ নামের এক যুবক গ্রেপ্তার
ঝালকাঠি পৌর শহরের স্টেশন রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আবদুল্লাহকে আটক করেছে পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের
- আপলোড সময় : ১২-১১-২০২৬ ১১:১৪:২৯ অপরাহ্ন
- আপডেট সময় : ১২-১১-২০২৬ ১১:১৫:৫৭ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৩৯ বার পঠিত
ছবি: প্রতিনিধি
১২নভেম্বর২৬ বৃহস্পতিবার ঝালকাঠি জেলা শহরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবদুল্লাহ (২১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শহরের গুরুত্বপূর্ণ একটি ব্যস্ত সড়কে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে ধরা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে ঝালকাঠি পৌরসভার ৯নং ওয়ার্ডের স্টেশন রোড এলাকায় অবস্থিত ‘মোর্শেদ স্টিল হাউজ অ্যান্ড থাই অ্যালুমিনিয়াম’ নামক ব্যবসা প্রতিষ্ঠানের সামনের পাকা রাস্তায় এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি থানার উপ-পরিদর্শক (এসআই-নিঃ) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে ওই এলাকায় চেকপোস্ট ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সন্দেহভাজন তরুণ আবদুল্লাহকে তল্লাশি করা হলে তার দখল বা হেফাজতে থাকা অবস্থায় অবৈধ মাদকদ্রব্য ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে পুলিশ তাকে তাৎক্ষণিকভাবে আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃত আবদুল্লাহ ঝালকাঠি পৌরসভার ১নং ওয়ার্ডের বিকনা এলাকার স্থায়ী বাসিন্দা আবদুর রশিদ খান ও নাসিমা বেগম দম্পতির ছেলে। তার বয়স ২১ বছর বলে পুলিশ নিশ্চিত করেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝালকাঠি থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। জেলাজুড়ে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।