ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এনসিপি মুখপাত্র আসিফ ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল পেট্রোলিয়াম গ্যাসের দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব নোবিপ্রবি গবেষকদের নতুন ব্যাকটেরিয়া আবিষ্কার: নামকরণ বাংলাদেশের নামে রেলওয়ে, পাসপোর্ট অফিস ও সড়কে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান ১৫ বছরের ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ

নেত্রকোনার পূর্বধলায় নাশকতার অভিযোগে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার

উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিশকাকুনী ও জারিয়াসহ বিভিন্ন ইউনিয়নের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পূর্বধলা থানা পুলিশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১১-২০২৬ ১১:০৩:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৬ ১১:০৩:৫৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৩ বার পঠিত
নেত্রকোনার পূর্বধলায় নাশকতার অভিযোগে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার ছবি: প্রতিনিধি

দেশে অস্থিতিশীলতা তৈরি, সরকার পতন এবং নাশকতার মাধ্যমে বড় ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টার অভিযোগে নেত্রকোনার পূর্বধলায় পৃথক অভিযান চালিয়েছে পুলিশ।

 

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার বিশকাকুনী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম (২৪), জারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন (৫০), বৈরাটী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম মুন্তাসির বিল্লাহ আপন (১৯) এবং উপজেলা আওয়ামী লীগের কর্মী আসাদুজ্জামান রতন (৩৮)।


থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার খাইরুল ইসলাম ও নুরুল আমিনের বিরুদ্ধে গত ১০ নভেম্বর পূর্বধলা থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর বিভিন্ন ধারায় একটি মামলা দায়ের করা হয়েছিল। এছাড়া, বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ধারায় দায়ের করা পৃথক দুটি মামলায় মুন্তাসির বিল্লাহ আপন (২২ আগস্টের মামলা) এবং আসাদুজ্জামান রতনকে (৫ আগস্টের মামলা) গ্রেপ্তার দেখানো হয়েছে।


পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাশকতার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত চারজনকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।