শারীয়াহর আলোকে মসজিদে মাসবুকের জন্য নির্দেশনা
জেনে নিন মসজিদে মাসবুকের জন্য প্রয়োজনীয় নির্দেশনা
- আপলোড সময় : ১২-১১-২০২৬ ১০:৪৭:৩৮ অপরাহ্ন
- আপডেট সময় : ১২-১১-২০২৬ ১০:৫৪:১৭ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪৩ বার পঠিত
প্রতীকী ছবি- ( সংগৃহীত)
সংগৃহীত -
হানাফি ফিকহ ফেসবুক গ্রুপ থেকে
জামাতে নামাজ আদায়ের সময় কোনো মুসল্লি দেরিতে এসে ইমামের সঙ্গে নামাজের এক বা একাধিক রাকাত না পেলে তাঁকে ফিকহের পরিভাষায় ‘মাসবুক’ বলা হয়। অর্থাৎ, যিনি ইমামের সঙ্গে নামাজের শুরু থেকে শরিক হতে পারেননি এবং তাঁর কিছু রাকাত ছুটে গেছে, তিনিই মাসবুক।
নিয়ম হলো, মাসবুক ইমামের দুই দিকে সালামফিরানো শেষ হওয়ার পর ছুটে যাওয়া রাকাত আদায় করার জন্য দাঁড়াবে। কিন্তু অনেককে দেখা যায় ইমাম সালাম ফিরানো শুরু করার সাথে সাথে উঠে যায়। এটা অনুত্তম।
এতে আরেকটি সমস্যা এই যে, কখনো ইমাম একদিকে সালাম ফিরানোর পর বরং দুই দিকে সালাম ফিরানোর পরও সাহু সিজদা দেয়ার সম্ভাবনা থাকে। এমতাবস্থায় দাড়িয়ে গিয়ে থাকলে সমস্যার সম্মুখীন হতে হবে।
তাই আসুন, আমরা জামাতে নামাজ আদায়ের সময় মাসবুক হলে তাড়াহুড়ো না করে ইমামের উভয় দিকে সালাম ফেরানো সম্পন্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করি। ইমামের সালাম ফেরানোর প্রক্রিয়া শেষ হওয়ার আগেই দাঁড়িয়ে যাওয়ার অভ্যাস পরিহার করি। পাশাপাশি পরিবারের সদস্য, বন্ধু ও পরিচিতদেরও এ বিষয়ে সচেতন করি।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।