ঝালকাঠি সরকারি কলেজের পুনর্মিলনীর প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত
“প্রজন্মের বন্ধন” স্লোগানকে সামনে রেখে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে একটি বৃহৎ পরিসরে বর্ণিল পুনর্মিলনী আয়োজনের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে
- আপলোড সময় : ১২-১১-২০২৬ ১১:০১:১৭ অপরাহ্ন
- আপডেট সময় : ১২-১১-২০২৬ ১১:১০:৫৩ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৪২ বার পঠিত
ছবি: প্রতিনিধি
ঝালকাঠি সরকারি কলেজের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যকে সমুন্নত রাখার লক্ষ্যে কলেজ মিলনায়তনে একটি প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় যেহয়েছে। "প্রজন্মের বন্ধন"স্লোগানকে সামনে রেখে এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়।
ঝালকাঠী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই সভায়, প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যোগসূত্র স্থাপন এবং কলেজের ঐতিহ্য বজায় রেখে একটি বৃহৎ পরিসরে বর্ণিল পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় উপস্থিত শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অনুষ্ঠানটি কীভাবে আরও আকর্ষণীয় ও সুশৃঙ্খল করা যায়, সে বিষয়ে তাদের মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন। বক্তারা কলেজের দীর্ঘ পথচলা এবং এর প্রাক্তন শিক্ষার্থীদের অবদানকে স্মরণ করে, এই আয়োজনকে একটি ঐতিহাসিক মিলনমেলায় রূপ দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
পরিশেষে, অনুষ্ঠানটির পরিকল্পনা বাস্তবায়নে একটি ঐক্যবদ্ধ কমিটি গঠনের এবং পরবর্তী করণীয় নির্ধারণে দ্রুত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।