২০২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়
বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা প্রকাশ, প্রথম শ্রেণিতে লটারি ও দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে পরীক্ষা
- আপলোড সময় : ১২-১১-২০২৬ ০৮:১৮:১৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১২-১১-২০২৬ ০৮:১৮:১৬ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪২ বার পঠিত
ছবি সংগৃহীত
২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। গত ১০ নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ নীতিমালা জারি করে। এতে প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তির নির্দেশনা দেওয়া হয়েছে।
নীতিমালা অনুযায়ী, ২০২৭ সালের ১ জানুয়ারি শিক্ষার্থীর বয়স ছয় বছরের বেশি ও সাত বছরের কম হতে হবে। প্রথম শ্রেণিতে আবেদনের ফি ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া পরীক্ষার নম্বর, বিভিন্ন কোটা এবং ভর্তির বয়সসীমা সম্পর্কেও নির্দেশনা দেওয়া হয়েছে।
নীতিমালায় প্রতিষ্ঠান ও এলাকাভেদে ভর্তি ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে। ঢাকা মহানগরীর এমপিওভুক্ত প্রতিষ্ঠানে সর্বোচ্চ ভর্তি ফি ৫ হাজার টাকা রাখা হয়েছে। পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে পুনরায় ভর্তি ফি নেওয়া যাবে না। নির্ধারিত নিয়ম অমান্য করে অতিরিক্ত অর্থ আদায় করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।