ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নোবিপ্রবি গবেষকদের নতুন ব্যাকটেরিয়া আবিষ্কার: নামকরণ বাংলাদেশের নামে রেলওয়ে, পাসপোর্ট অফিস ও সড়কে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান ১৫ বছরের ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

বাংলাদেশে মুফতি তাকি উসমানী: চূড়ান্ত সফরসূচি প্রকাশ

সাত দিনের সফরে আন্তর্জাতিক মহাসমাবেশ, বায়তুল মোকাররমে জুমার খুতবা ও দরসে বুখারি পরিচালনা করবেন প্রখ্যাত আলেম।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১১-২০২৬ ০৮:০৩:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৬ ০৮:০৪:৩০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
বাংলাদেশে মুফতি তাকি উসমানী: চূড়ান্ত সফরসূচি প্রকাশ ছবি : প্রতিনিধি

মুসলিম বিশ্বের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও পাকিস্তানের বিশিষ্ট আলেম শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানীর বাংলাদেশ সফরের চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া সাত দিনের এ সফরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মোট নয়টি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।


মুফতি মিজানুর রহমান সাঈদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সফরসূচি প্রকাশ করা হয়। ঘোষিত সূচি অনুযায়ী, আন্তর্জাতিক ইসলামি মহাসমাবেশ, দস্তারবন্দী সম্মেলন, উলামা সম্মেলন, ইসলাহী সম্মেলন এবং ঐতিহ্যবাহী দরসে বুখারিসহ বিভিন্ন ধর্মীয় আয়োজনে অংশ নেবেন তিনি।


মুফতি তাকি উসমানীর সফরসূচি

২২ নভেম্বর, রোববার: ঢাকায় পৌঁছানোর মধ্য দিয়ে শুরু হবে তাঁর বাংলাদেশ সফর। একই দিন মাগরিব অথবা এশার পর শায়েখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে আয়োজিত ১৫তম সালা দস্তারবন্দী ও আন্তর্জাতিক ইসলামি মহাসমাবেশে অংশ নেবেন তিনি।


২৩ নভেম্বর, সোমবার: এশার পর পুরান ঢাকার জামিয়া আরাবিয়া ফরিদাবাদসংলগ্ন ধূপখোলা মাঠে অনুষ্ঠিত ৭০তম সালা দস্তারবন্দী সম্মেলনে উপস্থিত থাকবেন।


২৪ নভেম্বর, মঙ্গলবার: সকাল ১০টায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী দারুল উলুম হাটহাজারী মাদরাসা পরিদর্শন করবেন তিনি।


২৫ নভেম্বর, বুধবার: সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নরসিংদীর হেরিটেজ রিসোর্টে যাত্রাবিরতি শেষে সিলেটের উদ্দেশে রওনা হবেন। একই দিন এশার পর সিলেটের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত উলামা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।


২৬ নভেম্বর, বৃহস্পতিবার: মাগরিবের পর বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) ও আল-হাইআতুল উলয়া লিল-জামি'আতিল কওমিয়া বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত জাতীয় উলামা সম্মেলনে অংশ নেবেন।


২৭ নভেম্বর, শুক্রবার: দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে জুমার খুতবা ও বয়ান পেশ করবেন। একই দিন এশার পর কেরানীগঞ্জের জামিয়া হাকিমুল উম্মতে আয়োজিত ইসলাহী সম্মেলনে অংশগ্রহণ করবেন।


২৮ নভেম্বর, শনিবার: সফরের শেষ দিন মাগরিবের পর ঢাকার জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ীতে বুখারি শরিফের শেষ পাঠ (দরসে বুখারি) প্রদান করবেন প্রখ্যাত এ হাদিসবিশারদ।


শারীরিক অবস্থা বিবেচনায় কর্মসূচিতে পরিবর্তন


আয়োজক সূত্রে জানা গেছে, মুফতি তাকি উসমানীর বয়স ও শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁর সফরসূচিতে কয়েক দফা পরিবর্তন আনা হয়েছে। প্রাথমিক পরিকল্পনায় প্রতিদিন একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা থাকলেও গত ৬ নভেম্বর সূচি চূড়ান্ত করার সময় তাঁর ওপর শারীরিক চাপ কমাতে কর্মসূচির সংখ্যা সীমিত করা হয়। ফলে পূর্বনির্ধারিত তালিকায় থাকা কয়েকটি গুরুত্বপূর্ণ আয়োজন বাদ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সাত দিনের এ সফরে মুফতি তাকি উসমানীর অংশগ্রহণের কথা রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে আয়োজিত গুরুত্বপূর্ণ দ্বীনি ও ইলমি সমাবেশে। তাঁর সফরকে কেন্দ্র করে দেশের আলেম-উলামা ও ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।