ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নোবিপ্রবি গবেষকদের নতুন ব্যাকটেরিয়া আবিষ্কার: নামকরণ বাংলাদেশের নামে রেলওয়ে, পাসপোর্ট অফিস ও সড়কে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান ১৫ বছরের ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

সাহাবি ও সালাফদের বিস্ময়কর ইবাদত সম্পর্কে

তাহাজ্জুদ, কুরআন তিলাওয়াত ও নফল ইবাদতে সালাফদের যত্নশীল জীবন ছিল পরবর্তী প্রজন্মের জন্য অনুপ্রেরণা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-১১-২০২৬ ১১:৫৪:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৬ ১১:৫৪:১৩ পূর্বাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ৬১ বার পঠিত
সাহাবি ও সালাফদের বিস্ময়কর ইবাদত সম্পর্কে প্রতীকী ছবি- ( সংগৃহীত)

সংগৃহীত : হানাফি ফিকহ ফেসবুক গ্রুপ থেকে
Khairul Islam

সালাফরা আমাদের প্রেরণার বাতিঘর। তাঁদের অনুপ্রেরণা আমাদের চলার পথকে শাণিত করে। তাদের ইবাদতগুজার, পরহেকগারিতা ও দুনিয়াবিমুখ জীবন আমাদেরকে আবার নতুন করে ভাবতে শেখায় যে, ইবাদত কীভাবে করতে হয়? যার ফলাফল হিসেবে উভয় জাহানের প্রভূত কল্যাণের মালিক হ‌ওয়া যায়। আল্লাহর নৈকট্য লাভ করা যায়।

নবিজি ﷺ হলেন সকল আবেদদের সরদার। সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম ইবাদতকারী। তাঁর ইবাদত-প্রীতির সুন্দর প্রভাব পড়েছে সাহাবায়ে কেরাম, তাবেয়ীন ও তাবে তাবেয়ীনদের ওপর। তাঁরা ইবাদতের প্রতি যত্নবান ছিলেন। ইবাদতের সঙ্গে তাঁদের অন্তরের সম্পর্ক ছিল। ভালবাসার সম্পর্ক ছিল। তাঁরা গভীর রাতে সুখশয্যা ত্যাগ করে প্রভুর ইবাদতে নিমগ্ন হতেন। তাহাজ্জুদ পড়তেন, কুরআন তিলাওয়াত করতেন, দুআ-যিকির করতেন, তওবা-ইস্তিগফার করতেন। হাদীস, সীরাত ও তারীখের গ্রন্থসমূহে এ সম্পর্কিত বিস্ময়কর প্রচুর ঘটনা রয়েছে। এখানে আমরা নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত কয়েকটি ঘটনা উল্লেখ করছি।

ক. আমিরুল মুমিনিন উসমান রাযি. এর ইবাদত

حَمَّادُ بْنُ خَالِدٍ، عَنِ الزُّبَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ رُهَيْمَةَ، عَنْ جَدَّتِهِ، قَالَتْ: «كَانَ عُثْمَانُ يَصُومُ الدَّهْرَ وَيَقُومُ اللَّيْلَ إِلَّا هَجْعَةً مِنْ أَوَّلِهِ»

যোবাইয়ের ইবনে আব্দুল্লাহ রহ. তাঁর দাদা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, ‘উসমান রাযি. সারা বছর রোজা রাখতেন। এবং সারা রাত জেগে ইবাদত করতেন। তবে রাতের শুরু অংশে হালকা নিদ্রায় যেতেন।’ (মুসান্নাফে ইবনে আবী শাইবা ২/৭৩, হাদিস নং ৬৬১১, হিলইয়াতুল আউলিয়া ১/৫৬)

খ. একবার নবিজি সল্লাল্ল-হু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী হাফসা রা.-এর কাছে তার ছোট ভাই আবদুল্লাহ ইবনে উমর রা. সম্পর্কে বলেন, আবদুল্লাহ কতই না উত্তম মানুষ, যদি সে রাতের নামাজ (তাহাজ্জুদ) পড়ত।

হাফসা রাযি. বলেন-

فَكَانَ بَعْدُ لاَ يَنَامُ مِنَ اللَّيْلِ إِلَّا قَلِيلًا.

এ কথা শোনার পর থেকে সে রাতে খুব অল্প সময়ই ঘুমাত। (সহীহ বুখারী, হাদীস ১১২২)

গ.আবদুর রহমান ইবনে ইয়াযীদ ইবনে জাবির রাহ. বলেন, আমরা আতা ইবনে আবী মুসলিমের সঙ্গে জিহাদে ছিলাম। তিনি পুরো রাত নামাজ পড়তেন। তৃতীয়াংশ বা অর্ধেক রাত পার হলে তিনি আমাদের ডাকতেন আর বলতেন-

قُومُوا وَتَوَضَّئُوا وَصَلُّوا، فَإِنَّ قِيَامَ هَذَا اللَّيْلِ وَصِيَامَ هَذَا النَّهَارِ أَيْسَرُ مِنْ شَرَابِ الصَّدِيدِ وَمُقَطّعَاتِ الْحَدِيدِ، الْوَحَا الْوَحَا، النَّجَا النَّجَا، ثُمَّ يُقْبِلُ عَلَى صَلَاتِه.

তোমরা ওঠ, ওযু কর, নামাজ পড়। এই রাতে ওঠা, দিনে রোজা রাখা, পুঁজ পান করা ও হাতুড়িপেটা অপেক্ষা সহজ। জলদি কর, মুক্তি খোঁজো। এরপর তিনি নিজ নামাজে মনোনিবেশ করতেন। (হিলইয়াতুল আওলিয়া ৫/১৯৩)

ঘ. বিখ্যাত তাবেয়ী সাঈদ ইবনুল মুসাইয়্যাব রহ. এর আমল। ইমাম ইবনে কাসীর রহ. আল-বিদায়া ওয়ান নিহায়াতে বর্ণনা করেছেন,

وقال ابن إدريس: صلى سعيد بن المسيب الغداة بوضوء العتمة خمسين سنة

ইবনে ইদরীস রহ. বলেন, ‘সাঈদ ইবনুল মুসাইয়্যাব রহ. ৫০ বছর যাবৎ ইশার ওযু দিয়ে ফজরের নামায আদায় করেছেন।’ (আল-বিদায়া ওয়ান নিহায়া ৯/২৭৫)

বর্ণনাটি ইমাম ইবুনল জাওযী রহ. তার সিফাতুস সাফওয়া গ্রন্থে উল্লেখ করেছেন। (সিফাতুস সাফওয়া, খ.২, পৃ.৮০)

একই বর্ণনা ইমাম আবু নুয়াইম হিলয়াতুল আউলিয়াতে এটি সনদসহ বর্ণনা করেছেন। (হিলয়াতুল আউলিয়া, খ.২, পৃ.১৬৩)

ঙ. বিখ্যাত তাবেয়ী সুলাইমান আত-তাইমী রহ (১৪৩ হি.) এর আমল। তাবেয়ী সুলাইমান আত-তাইমী রহ. চল্লিশ বছর যাবৎ ইশার ওজু দিয়ে ফজরের সালাত আদায় করতেন। এ বিষয়ে ইমাম যাহাবী রহ. সিয়ারু আ'লামিন নুবালাতে তিনটি বর্ণনা উল্লেখ করেছেন।

আব্দুল্লাহ ইবনে মুবারক রহ. থেকে বর্ণিত,

أقام سليمان التيمي أربعين سنة إمام الجامع بالبصرة يصلي العشاء والصبح بوضوء واحد .

সুলাইমান আত-তাইমী রহ. চল্লিশ বছর যাবৎ বসরার জামে মসজিদের ইমাম ছিলেন,  তিনি চল্লিশ বছর ইশার ওজু দিয়ে ফজরের নামাজ আদায় করতেন। (সিয়ারু আ'লামিন নুবালা ৬/ ২০০, হিলয়াতুল আউলিয়া ৩/ ২৯)

ইবাদতে আধিক্যতা বিদআত নয়। ইবাদতের ক্ষেত্রে আধিক্যতা সালাফ তথা সাহাবায়ে কেরাম, তাবেয়ীন ও তাবে তাবেয়ীনদের থেকেই প্রমাণিত। তাই সালাফের আমল বর্তমান সময়ের কারো আকলে না ধরলেই তা বানোয়াট হওয়া জরুরি নয়। কারণ আকল বা বিজ্ঞানের উপর ইবাতদের প্রামাণ্যতা নির্ভর করে না।

আকলের উপর যদি ধর্মের বিচার-বিশ্লেষণের ভার দেওয়া হয় তাহলে মেরাজের মতো প্রসিদ্ধ ঘটনার উপরও আপত্তি আসবে। এটাকেও বানোয়াট বলা লাযেম আসবে। যেভাবে তৎকালীন কুরাইশ কাফেররা এটাকে অসম্ভব মনে করে অস্বীকার করেছিল। 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।