অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জামিয়া আশরাফিয়া পরিদর্শনে আল্লামা মামুনুল হক
নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুনে ক্ষতিগ্রস্ত মাদরাসা ভবন ঘুরে দেখলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
- আপলোড সময় : ১২-১১-২০২৬ ০৮:১৪:১৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১২-১১-২০২৬ ০৮:১৪:১৬ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪৯ বার পঠিত
ছবি : প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড-সংলগ্ন শান্তিধারায় অবস্থিত জামিয়া আশরাফিয়ায় সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে দেখতে প্রতিষ্ঠানটি পরিদর্শন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক।
বুধবার (১১ নভেম্বর) তিনি মাদরাসাটি পরিদর্শন করেন। এ সময় প্রথমে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মুফতি আব্দুল বারী (রহ.)-এর মাকবারা জিয়ারত করেন। পরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনসহ মাদরাসার বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য নেন।
পরিদর্শনকালে আল্লামা মামুনুল হকের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা মাহবুবুল হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক মুসা, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুফতি সানাউল্লাহ আমিনী, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মামুনুর রশীদ, ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মুফতি আনিসুর রহমান কাসেমী, কদমতলী থানার সভাপতি মুফতি আশিকুর রহমান, কদমতলী থানার উপদেষ্টা মুফতি আমিনুর রহমান এবং ডেমরা থানার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ বিন কাসেমীসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।