ঝালকাঠিতে ৬ পিস ইয়াবাসহ মিলন মিরা নামের এক যুবক গ্রেপ্তার
পৌর শহরের স্টেশন রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মিলন মিরাকে আটক করেছে ঝালকাঠি থানা পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের
- আপলোড সময় : ১১-১১-২০২৬ ১১:১৩:৪৫ অপরাহ্ন
- আপডেট সময় : ১১-১১-২০২৬ ১১:১৩:৪৫ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৬১ বার পঠিত
ছবি: প্রতিনিধি
১১ নভেম্বর ২৬ বুধবার ঝালকাঠি পৌর শহরে বিশেষ অভিযান চালিয়ে ৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মিলন মিরা (৩৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে ঝালকাঠি থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে (আজ) দুপুর ২টা ৪৫ মিনিটে ঝালকাঠি পৌরসভার স্টেশন রোড এলাকার তালুকদার জেনারেল স্টোরের সামনের পাকা রাস্তায় এই অভিযান পরিচালনা করা হয়।
ঝালকাঠি থানার এসআই (নিঃ) মো. কবির খান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে এ অভিযানটি সফল করেন।
এ সময় সন্দেহভাজন ওই যুবকের শরীর তল্লাশি করে তার কাছ থেকে ৬ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মো. মিলন মিরা ঝালকাঠি পৌরসভার শেখ মুজিব সড়ক (পালবাড়ি সড়ক) এলাকার মৃত আ. রশিদ মিরার ছেলে। তার মাতার নাম ফুলবানু বেগম।
এ ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দের পর পুলিশ বাদী হয়ে ঝালকাঠি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করেছে।
মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা পুলিশ।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।