জবিতে প্রথমবারের মতো চাকরি মেলা, অংশ নেবে শতাধিক প্রতিষ্ঠান
শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি ও চাকরির বাজারের সঙ্গে সংযোগ বাড়াতে উদ্যোগ নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
- আপলোড সময় : ১২-১১-২০২৬ ০৯:৩৩:৩৭ অপরাহ্ন
- আপডেট সময় : ১২-১১-২০২৬ ০৯:৩৩:৩৭ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১০ বার পঠিত
ছবি: সংগৃহীত
প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কেন্দ্রীয়ভাবে চাকরি মেলা (জব ফেয়ার) আয়োজন করা হচ্ছে। আগামী ২৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন চত্বরে এ মেলা অনুষ্ঠিত হবে। এতে দেশের শতাধিক স্বনামধন্য প্রতিষ্ঠান অংশ নেওয়ার কথা রয়েছে। চাকরি মেলাটি আয়োজনে সহযোগিতা করবে Bdjobs.com Ltd.
বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও জব ফেয়ার আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহা. আলী নূর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় চাকরি মেলা শুরু হবে। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীরাও অংশগ্রহণের সুযোগ পাবেন। প্রাক্তন শিক্ষার্থীদের ক্ষেত্রে অনার্স, মাস্টার্স ও এমবিএ (প্রফেশনাল) প্রোগ্রাম সম্পন্নকারীরা অংশ নিতে পারবেন।
চাকরি মেলায় অংশগ্রহণের জন্য আগ্রহীদের বিনামূল্যে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের লিংক হিসেবে www.bdjobs.com/jobfair উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক ও বিভাগীয় চেয়ারম্যানদের তাদের ইনস্টিটিউট ও বিভাগের শিক্ষার্থী এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটিকে চাকরি মেলার বিষয়ে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।