ঝালকাঠিতে ৫০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার
বাতাসাপট্টি এলাকায় ডিবি পুলিশের অভিযান, নগদ টাকাসহ এক মাদক কারবারি আটক ও পলাতক অন্য আসামির সন্ধানে পুলিশি তৎপরতা।
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১০-১১-২০২৬ ১০:২৪:০৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১০-১১-২০২৬ ১০:২৪:০৭ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৩২ বার পঠিত
ছবি : প্রতিনিধি
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত অপু দীর্ঘদিন ধরে ঝালকাঠি পৌরশহর ও এর আশপাশের এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন।
এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ঝালকাঠি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলায় গ্রেফতারকৃত অমিত কুমার কংশ বনিক অপু ছাড়াও মাদক ব্যবসায় সহায়তার অভিযোগে মো. মিজানুর রহমান (৩৭) নামের অপর এক ব্যক্তিকে পলাতক দেখিয়ে আসামি করা হয়েছে।
ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পলাতক আসামিকে গ্রেফতারে এবং মাদকের সঙ্গে জড়িত অন্যদের আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।