ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৬০
চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৬ জনে দাঁড়িয়েছে। নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে।
- আপলোড সময় : ০৯-১১-২০২৬ ১০:৫৩:৩৪ অপরাহ্ন
- আপডেট সময় : ০৯-১১-২০২৬ ১০:৫৩:৩৪ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১৪ বার পঠিত
ছবি—সংগৃহীত
দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৬০ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬৬ জনে। আর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৫২ হাজার ১৭৩ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে ঢাকা বিভাগের তিনজন, ময়মনসিংহ বিভাগের একজন এবং বরিশাল বিভাগের একজন রয়েছেন।
নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১ হাজার ৭৭ জন। এ ছাড়া বরিশাল বিভাগে ২৪৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৬৫ জন, খুলনা বিভাগে ২৭৭ জন, ময়মনসিংহ বিভাগে ১১১ জন, রাজশাহী বিভাগে ১৮৮ জন, সিলেট বিভাগে ১৬ জন এবং রংপুর বিভাগে ৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৫২ হাজার ১৭৩ জন। একই সময়ে প্রাণ হারিয়েছেন ৪৬৬ জন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।