ফ্রোজেন সবজিতে কি অটুট থাকে পুষ্টিগুণ, যা জানা জরুরি
পুষ্টিগুণ ধরে রাখতে ফ্রোজেন সবজি কেনা ও সংরক্ষণের ক্ষেত্রে যেসব বিষয় খেয়াল রাখবেন
- আপলোড সময় : ০৮-১১-২০২৬ ০৪:২৫:৩৫ অপরাহ্ন
- আপডেট সময় : ০৮-১১-২০২৬ ০৪:২৮:২২ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৩৯ বার পঠিত
ছবি সংগৃহিত
ব্যস্ত জীবনযাত্রা কিংবা সময়ের অভাবে অনেকেই রান্নার জন্য প্যাকেটজাত ফ্রোজেন সবজির ওপর নির্ভর করেন। তবে এসব সবজিতে পুষ্টিগুণ কতটা বজায় থাকে, তা নিয়ে অনেকেরই সংশয় রয়েছে। বিশেষজ্ঞদের মতে, হিমায়িত সবজিতে পুষ্টিগুণ পুরোপুরি নষ্ট হয় না। টাটকা সবজির বিকল্প না হলেও খাদ্যতালিকায় এগুলো রাখা যেতে পারে।
ফ্রোজেন সবজি কেনার ক্ষেত্রে কয়েকটি বিষয় খেয়াল রাখা জরুরি। প্যাকেটের গায়ে উল্লেখ করা উপাদান, সোডিয়ামের পরিমাণ এবং সংরক্ষণসংক্রান্ত তথ্য ভালোভাবে দেখে নেওয়া উচিত।
স্যুপ, পোলাও, পাস্তা ও চাউমিনসহ বিভিন্ন খাবার তৈরিতে ফ্রোজেন সবজি ব্যবহার করা যায়। তবে সব ধরনের রান্নার জন্য এগুলো সমান উপযোগী নয়।
বাজার থেকে না কিনে বাড়িতেও ফ্রোজেন সবজি তৈরি করা সম্ভব। এ জন্য প্রথমে তাজা সবজি ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এরপর বাতাসরোধী পাত্র অথবা জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে।
প্রয়োজন অনুযায়ী ফ্রিজ থেকে বের করে এসব সবজি রান্না করা যায়। তবে খাবারের নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘক্ষণ ঘরের স্বাভাবিক তাপমাত্রায় ফেলে রাখা উচিত নয়।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।