ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

দেশে পৃথক অ্যান্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ডায়াবেটিস, থাইরয়েডসহ হরমোনজনিত রোগের চিকিৎসা ও গবেষণার উন্নয়নে বিশেষায়িত জাতীয় প্রতিষ্ঠান গড়ার প্রস্তাব দিয়েছেন তিনি।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-১১-২০২৬ ১০:৫৪:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৬ ১০:৫৪:০৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
দেশে পৃথক অ্যান্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ছবি—সংগৃহীত

দেশে অ্যান্ডোক্রাইনোলজির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে একটি জাতীয় ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নিতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তাঁর মতে, ডায়াবেটিস, থাইরয়েড ও অন্যান্য হরমোনজনিত রোগের চিকিৎসা এবং গবেষণার উন্নয়নে এ ধরনের বিশেষায়িত প্রতিষ্ঠান প্রয়োজন।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে নবম আন্তর্জাতিক অ্যান্ডোক্রাইন কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।


স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশে বিভিন্ন রোগের চিকিৎসার জন্য অনেক বিশেষায়িত প্রতিষ্ঠান গড়ে উঠলেও অ্যান্ডোক্রাইনোলজির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো কোনো জাতীয় ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়নি।

এ বিষয়ে সুপরিকল্পিতভাবে অ্যাডভোকেসি শুরু করতে বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষের চিকিৎসাসেবা ও গবেষণার স্বার্থে সরকার ইতিবাচক পদক্ষেপ নেবে।


ড. মুহিত বলেন, বারডেম, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল কলেজের মতো শীর্ষ প্রতিষ্ঠানগুলোতে অ্যান্ডোক্রাইনোলজি নিয়ে ব্যাপক কাজ হচ্ছে। দেশে বিপুলসংখ্যক মানুষ ডায়াবেটিস, থাইরয়েডসহ বিভিন্ন হরমোনজনিত জটিলতায় ভুগছেন। তাই এ বিষয়ের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে একটি পূর্ণাঙ্গ ইনস্টিটিউট প্রতিষ্ঠার সুনির্দিষ্ট প্রস্তাব তৈরি করা প্রয়োজন।

স্বাস্থ্য খাতের পরিবেশ নিয়েও বক্তব্য দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, অতীতের বিভিন্ন কর্মকাণ্ডে স্বাস্থ্য খাতসহ নানা ক্ষেত্রে বিভক্তি এবং মানুষকে অসম্মান করার সংস্কৃতি তৈরি হতে দেখা গেছে। প্রধানমন্ত্রী সেই পরিস্থিতি ভেঙে দেশকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন। এ ধরনের ইতিবাচক চর্চা সমাজ ও স্বাস্থ্য খাতকে এগিয়ে নেবে।


তরুণ চিকিৎসকদের গবেষণায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে ড. মুহিত বলেন, হিউম্যান ফিজিওলজি ও প্যাথোলজির বড় ক্ষেত্রজুড়ে রয়েছে ডায়াবেটিস, থাইরয়েড ও স্থূলতার মতো বিষয়। এসব বিষয়ে তরুণ চিকিৎসকদের বিশেষ গুরুত্ব দিয়ে গবেষণা করা প্রয়োজন। তরুণ গবেষকেরা আন্তর্জাতিক গবেষকদের সঙ্গে যৌথভাবে কাজ করে আন্তর্জাতিক মানের জার্নালে দেশের উপাত্ত ও গবেষণা প্রকাশ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সোসাইটির সভাপতি ড. ফারিয়া আফসানার সভাপতিত্বে আরও বক্তব্য দেন সংগঠনের চিফ পেট্রোন ফারুক পাঠান, ডা. নাসির উদ্দিন আহমেদ এবং রিসার্চ সেক্রেটারি ডা. নাজমা আক্তার।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৭

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।