ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ সাংবাদিকদের নিয়ে মন্তব্য, এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ

বাবুনগর মাদরাসার মহাসম্মেলনে যোগ দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ ও জুমার নামাজ আদায়ের পর সম্মেলনে যোগ দেওয়ার কথা সালাহউদ্দিন আহমদের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-১১-২০২৬ ০২:৪৩:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৬ ০২:৪৩:৫৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৭ বার পঠিত
বাবুনগর মাদরাসার মহাসম্মেলনে যোগ দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী ছবি: সংগৃহীত

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ এবং মাদরাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলনে অংশ নিতে চট্টগ্রামের ফটিকছড়ি যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় আজ শুক্রবার যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সেখানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি জুমার নামাজ আদায় করবেন তিনি। পরে মাদরাসার বার্ষিক দ্বীনি মহাসম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। মাদরাসা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।


প্রতিষ্ঠানটির সূত্র জানায়, দুই দিনব্যাপী সম্মেলনের আজ শেষ দিন। আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরও কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যের উপস্থিত থাকার কথা রয়েছে।


অতিথিদের তালিকায় রয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দীন কাদের চৌধুরী এবং চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী।


এ ছাড়া সম্মেলনে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় পর্যায়ের নেতারা, দেশের বিভিন্ন অঞ্চলের বিশিষ্ট আলেম-ওলামা এবং ইসলামী চিন্তাবিদদের অংশ নেওয়ার কথা রয়েছে।


এর আগে বৃহস্পতিবার ফজরের নামাজের পর মাদরাসা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।