ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ সাংবাদিকদের নিয়ে মন্তব্য, এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ

নাসিরনগরের ধরমন্ডলে মোবাইলে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামে ইয়াসিন ও বাবলার লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-১১-২০২৬ ১২:১৭:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৬ ১২:১৭:৪০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮২ বার পঠিত
নাসিরনগরের ধরমন্ডলে মোবাইলে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ছবি: প্রতিনিধি


‎ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। মোবাইল ফোনে উচ্চস্বরে গান বাজানো নিয়ে শুরু হওয়া কথা-কাটাকাটি এক পর্যায়ে ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

‎

‎ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকালে  নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের ০৪ নং ওয়ার্ডে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

‎

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে ধরমন্ডল গ্রামের ইয়াসিন প্রতিবেশীর বাড়ির সামনে দিয়ে মোবাইল ফোনের লাউডস্পিকারে উচ্চস্বরে গান বাজিয়ে যাচ্ছিলেন। এ সময় প্রতিবেশী বাবলা তাকে গান বাজাতে বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়।

‎

‎কথা-কাটাকাটি একপর্যায়ে হাতাহাতিতে গড়ায়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে গ্রামের সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

‎

‎সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০/৩০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহতদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


স্থানীয় চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষের মধ্যে মিমাংসা চেষ্টা করেন এবং এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা যায়। 

‎

‎নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব আলম জানান, _“মোবাইল ফোনের লাউডস্পিকারে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

‎

‎স্থানীয়রা জানান, সামান্য একটি বিষয় নিয়ে এমন সংঘর্ষ সত্যিই দুঃখজনক। গ্রামের শান্ত পরিবেশ নষ্ট হচ্ছে। তারা উভয় পক্ষকে ধৈর্য ধারণ করে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে গ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

‎


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।