দিনাজপুরে দুই বাড়িতে মিলল ১৯৪ বস্তা অবৈধভাবে মজুত সার
বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুতের অভিযোগে অভিযান চালিয়ে একজনকে জরিমানা ও অপরজনের বিরুদ্ধে মামলা করেছে উপজেলা প্রশাসন।
- আপলোড সময় : ০৪-১১-২০২৬ ০৪:৩৯:১৮ অপরাহ্ন
- আপডেট সময় : ০৪-১১-২০২৬ ০৪:৪০:১৫ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৩৯ বার পঠিত
ছবি সংগৃহিত
দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে মজুতের অভিযোগে দুটি বাড়িতে অভিযান চালিয়ে ১৯৪ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় বেলাল হোসেন নামে এক ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপর অভিযুক্ত মুক্তার আলমের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে উপজেলার ইশানিয়া ইউনিয়নের বর্থ ও উত্তর কৃষ্ণপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফ হাসান।
অভিযানে বর্থ গ্রামের মো. নুরুল হকের ছেলে মুক্তার আলমের বাড়ি থেকে ১৪০ বস্তা এবং উত্তর কৃষ্ণপুর গ্রামের মো. আবেদ আলীর ছেলে বেলাল হোসেনের বাড়ি থেকে ৫৪ বস্তা সার জব্দ করা হয়।
অভিযানে বর্থ গ্রামের মো. নুরুল হকের ছেলে মুক্তার আলমের বাড়ি থেকে ১৪০ বস্তা এবং উত্তর কৃষ্ণপুর গ্রামের মো. আবেদ আলীর ছেলে বেলাল হোসেনের বাড়ি থেকে ৫৪ বস্তা সার জব্দ করা হয়।
অভিযানের সময় মুক্তার আলম পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে, বেলাল হোসেনকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফ হাসান জানান, জব্দ করা সারের মধ্যে টিএসপি, ডিএপি, ইউরিয়া ও পটাশসহ বিভিন্ন ধরনের সার রয়েছে। এসব সার কৃষি বিভাগের তত্ত্বাবধানে কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।