প্রাণিসম্পদ খাতের উন্নয়নে কাজ করছে বাংলাদেশ লাইভস্টক সোসাইটি
খামারি, গবেষক, চিকিৎসক ও ভোক্তাদের সমন্বয়ে নিরাপদ প্রাণিজ আমিষ, প্রশিক্ষণ ও টেকসই উন্নয়নে কাজ করছে BLS।
- আপলোড সময় : ০৪-১১-২০২৬ ০৪:০৩:৩২ অপরাহ্ন
- আপডেট সময় : ০৪-১১-২০২৬ ০৪:০৬:৪৯ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১৯ বার পঠিত
ছবি সংগৃহিত
২০২৪-২৫ অর্থবছরের তথ্য অনুযায়ী, দেশের জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ এবং কৃষিজ জিডিপিতে অবদান ১৬ দশমিক ৫৪ শতাংশ। এ সময়ে খাতটির প্রবৃদ্ধির হার ছিল ৩ দশমিক ১৯ শতাংশ। একই অর্থবছরে দেশে দুধ উৎপাদন হয়েছে ১৫৫ দশমিক ৩৮ লাখ মেট্রিক টন, মাংস ৮৯ দশমিক ৫৪ লাখ মেট্রিক টন এবং ডিম উৎপাদন হয়েছে প্রায় ২ হাজার ৪৪০ কোটি।
প্রাণিসম্পদ খাতের উন্নয়নে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দিতে ২০১২ সাল থেকে এ পর্যন্ত পাঁচটি BLS অ্যাওয়ার্ড, সেমিনার ও লাইভস্টক-পোল্ট্রি মেলার আয়োজন করা হয়েছে। আগামী ১৪ নভেম্বর ২০২৬ তারিখে ষষ্ঠবারের মতো এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া বিশ্ব ভেটেরিনারি দিবস, বিশ্ব ডিম দিবস, প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও ওয়ান হেলথ ডেসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন করে আসছে সংগঠনটি।
দীর্ঘমেয়াদি কার্যক্রম আরও গতিশীল করতে একটি স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে BLS। এ লক্ষ্যে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকার তহবিল গঠনের পরিকল্পনা রয়েছে।
সংগঠনটির লক্ষ্য, খামারি, ভোক্তা, গবেষক, চিকিৎসক, ব্যবসায়ী ও নীতিনির্ধারকদের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করা। এ জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করছে বাংলাদেশ লাইভস্টক সোসাইটি।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।