প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার নতুন দিকনির্দেশনা নিয়ে প্রকাশিত হলো ‘সাংবাদিকের এআই’
সাংবাদিকতায় এআইয়ের ব্যবহার, তথ্য যাচাই, ডিপফেক শনাক্তকরণ ও নৈতিকতার নানা দিক নিয়ে আনিসুর বুলবুলের ৫০ অধ্যায়ের বই।
- আপলোড সময় : ০২-১১-২০২৬ ০৪:১৯:৪৪ অপরাহ্ন
- আপডেট সময় : ০২-১১-২০২৬ ০৪:১৯:৪৪ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১৭ বার পঠিত
ছবি সংগৃহিত
বইটিতে এআই ব্যবহারের নৈতিকতা ও ঝুঁকির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। ভুল তথ্য বা হ্যালুসিনেশন শনাক্ত করা, তথ্যের গোপনীয়তা রক্ষা, সংবাদসূত্রের নিরাপত্তা এবং এআইয়ের সহায়তায় তৈরি সংবাদ প্রকাশের নীতিমালা নিয়ে আলোচনা করা হয়েছে।
লেখক আনিসুর বুলবুল বলেন, এআই সাংবাদিকতার কাজের গতি ও দক্ষতা বাড়াতে পারে। তবে তথ্যের সত্যতা যাচাই এবং প্রকাশিত সংবাদের দায়বদ্ধতা কোনোভাবেই প্রযুক্তির ওপর ছেড়ে দেওয়া যায় না। প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া ও পাঠকের আস্থা রক্ষা করা সাংবাদিকের মৌলিক দায়িত্ব।
বইটির প্রচ্ছদ করেছেন তন্ময় রহমান। ২০২৬ সালের অক্টোবর মাসে প্রকাশিত প্রথম সংস্করণের বইটির মূল্য ৬৭০ টাকা। বইটি রকমারি এবং প্রকাশকের ওয়েবসাইট labibayan.com-এ পাওয়া যাচ্ছে। প্রকাশকের ওয়েবসাইটে বইটি ২৫ শতাংশ ছাড়ে কেনার সুযোগ রয়েছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।