অটোমান ইতিহাস ও ফিলিস্তিন সংকট নিয়ে প্রকাশিত হলো ‘তুরস্কের পথে পথে’
তুরস্ক সফরের অভিজ্ঞতা, উসমানীয় সাম্রাজ্যের ইতিহাস ও ফিলিস্তিন সংকটের বিশ্লেষণ নিয়ে কালান্তর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে বইটি।
- আপলোড সময় : ২৪-১০-২০২৬ ০৬:৩৯:০৮ অপরাহ্ন
- আপডেট সময় : ২৪-১০-২০২৬ ০৬:৩৯:০৮ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১৫ বার পঠিত
ছবি সংগৃহিত
মুফতি রেজাউল করীম আবরার জানান, কৈশোর থেকেই তুরস্কের ঐতিহাসিক ভূখণ্ড ভ্রমণের স্বপ্ন ছিল তাঁর। ‘হাইআতু উলামা ফিলিস্তিন’-এর আমন্ত্রণে সেই সুযোগ পেয়ে তিনি সফরের অভিজ্ঞতার পাশাপাশি অটোমান সাম্রাজ্যের ইতিহাস ও সমকালীন ভূরাজনৈতিক বাস্তবতা বইটিতে তুলে ধরার চেষ্টা করেছেন। তাঁর আশা, গ্রন্থটি পাঠকদের মধ্যে ইতিহাসচেতনা জাগ্রত করতে ভূমিকা রাখবে।
খন্দকার যুবাইর বইটির প্রচ্ছদ এঁকেছেন। ২৫০ টাকা মূল্যের বইটি ঢাকার বাংলাবাজারের ইসলামী টাওয়ারে অবস্থিত প্রধান বিক্রয়কেন্দ্র, কালান্তর প্রকাশনীর ইসলামী বইমেলার স্টল এবং রকমারি, রেনেসাঁ ও ওয়াফই লাইফের মাধ্যমে সংগ্রহ করা যাবে। বইটির ISBN নম্বর ৯৭৮-৯৮৪-২৯৬২১-১।
মুফতি রেজাউল করীম আবরার ঢাকার জামিয়া ইসলামিয়া কুতুবখালীর শায়খুল হাদিস এবং জামিয়া মাহমুদিয়া যাত্রাবাড়ীর প্রধান মুফতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে উজবেকিস্তান ভ্রমণ নিয়ে লেখা তাঁর ‘ইমাম বুখারির দেশে’ বইটি পাঠকমহলে সমাদৃত হয়।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।