ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ , ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
৩৪ দেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি, সুবিধা পাবেন কারা? ভারত সফরে নেপালের বড় অর্জন, বাস্তবায়নই এখন চ্যালেঞ্জ কৃষিকে উদ্যোক্তা ও বাজারমুখী করতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প পতিত স্বৈরাচারকে আর ফিরতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া

৩৪ দেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি, সুবিধা পাবেন কারা?

সাধারণ পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ শুধু মালদ্বীপে; অন্য দেশগুলোর ক্ষেত্রে সুবিধা কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টে সীমিত।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-১১-২০২৬ ১০:৩০:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৬ ১০:৩০:২৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৪ বার পঠিত
৩৪ দেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি, সুবিধা পাবেন কারা? সংগৃহীত ছবি

বিশ্বের ৩৪টি দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। তবে পাসপোর্টের ধরন অনুযায়ী এ সুবিধার ক্ষেত্রে ভিন্নতা আছে। সাধারণ পাসপোর্টধারী বাংলাদেশিরা চুক্তির আওতায় শুধু মালদ্বীপে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন। অন্য দেশগুলোর ক্ষেত্রে ভিসা অব্যাহতির সুবিধা কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের জন্য সীমাবদ্ধ।


স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০২৬ সালের ১ জুলাই পর্যন্ত হালনাগাদ করা ভিসা অব্যাহতি চুক্তির একটি তালিকা সম্প্রতি পররাষ্ট্র সচিব এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠিয়েছে।


তালিকার তথ্য অনুযায়ী, মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের সাধারণ, কূটনৈতিক ও অফিশিয়াল—তিন ধরনের পাসপোর্টধারীর জন্যই ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর রয়েছে। ফলে দুই দেশের নাগরিকেরা ভিসা ছাড়াই একে অপরের দেশে যাতায়াত করতে পারবেন। তবে কাজের উদ্দেশ্যে ভ্রমণের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে না।


অন্যদিকে, ৩১টি দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি শুধু কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের জন্য কার্যকর। দেশগুলো হলো—ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, ফিলিপাইন, ব্রুনেই, চীন, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, কাজাখস্তান, কুয়েত, কাতার, ওমান, তুরস্ক, রাশিয়া, বেলারুশ, সার্বিয়া, কসোভো, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, বতসোয়ানা, গাম্বিয়া ও তিমুর-লেস্তে।


এ ছাড়া জাপান ও উজবেকিস্তানের সঙ্গে বাংলাদেশের চুক্তি আরও সীমিত। এই দুই দেশের ক্ষেত্রে কেবল কূটনৈতিক পাসপোর্টধারীরা ভিসা ছাড়া যাতায়াতের সুযোগ পাবেন।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে পারস্পরিক চুক্তির শর্ত অনুযায়ী নির্ধারিত শ্রেণির পাসপোর্টধারীরা ভিসা অব্যাহতির সুবিধা ভোগ করবেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।