ঢাকা , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ , ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সন্ত্রাস-নাশকতার প্রতিবাদে জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-১১-২০২৬ ০১:৫২:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৬ ০১:৫২:৪১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
সন্ত্রাস-নাশকতার প্রতিবাদে জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল প্রতিনিধি

জামালপুর জেলা প্রতিনিধি: দেশে সন্ত্রাস, নাশকতা, চাঁদাবাজি ও ক্রমাবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে জেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।


বিকেল ৪টায় শহরের পিটিআই মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামালপুর জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর অধ্যক্ষ আ ফ ম নূরুল ইসলাম বলেন, যারা অতীতে মানুষের ভোটাধিকার হরণ, গুম, খুন ও নির্যাতনের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, তারা এখন দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও দেশজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের অপতৎপরতা প্রতিহত করতে দল-মত নির্বিশেষে ২০২৪ সালের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।


সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি আরও বলেন, দেশে সন্ত্রাস ও সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি। কোথাও অগ্নিসংযোগ, হামলা কিংবা সহিংসতার ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। তিনি গোপালগঞ্জকে স্বাধীন ঘোষণা করার মতো ঘটনার প্রসঙ্গ টেনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।


জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আ ফ ম নূরুল ইসলামের সভাপতিত্বে এবং শহর শাখার আমীর আল ইমরান সুজনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নূরুল হক জামালী, অ্যাডভোকেট ছামিউল হক, জামালপুর পৌরসভায় জামায়াত মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান এবং সদর উপজেলা জামায়াতের আমীর মঞ্জুরুল ইসলাম প্রমুখ।


বক্তারা বলেন, বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ আর সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও কিংবা ফ্যাসিবাদের কোনো রূপ মেনে নেবে না। দেশে চলমান সন্ত্রাস, নাশকতা, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি করছে।


তাঁরা বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। অথচ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের অভাবে জনমনে অসন্তোষ বাড়ছে। সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধ দমনে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


সমাবেশ থেকে দেশে সন্ত্রাস, নাশকতা ও চাঁদাবাজি বন্ধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে এসব অপরাধে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান নেতারা।


বিক্ষোভ মিছিল ও সমাবেশে জামালপুর জেলা, শহর ও সদর উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-২১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।